চার চোখে লালফৌজে নজর রাখছে সেনাবাহিনী , আরও ৪৫,০০০ ট্রুপ মোতায়েন লাদাখে

চার চোখে লালফৌজে নজর রাখছে সেনাবাহিনী , আরও ৪৫,০০০ ট্রুপ মোতায়েন লাদাখে

পিছু হঠছে লালফৌজ ঠিকই। তবে বিশ্বাস নেই। আগে থেকে নিজেদের সতর্ক এবং সশস্ত্র রাখাতে আরও ৪৫,০০০ বাহিনী লাদাখে মোতায়েন করল ভারতীয় সেনা। লালফৌজ পিছু হঠলেও তাঁদের বিশ্বাস করতে পারছে না সেনা বাহিনী। সেকারণেই আগে থেকে প্রস্তুত হয়ে হয়ে থাকছে তারা। যাতে ১৫ জুনের ঘটনার পুনরাবৃত্তি আর না হয় তাই এই প্রস্তুতি।

চার চোখে লালফৌজে নজর রাখছে সেনাবাহিনী , আরও ৪৫,০০০ ট্রুপ মোতায়েন লাদাখে

গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় নিরস্ত্র ভারতীয় সেনার উপর নির্মম হামলা চালিয়েছিল চিনা ফৌজ। তাতে শহিদ হয়েছিলেন অনেক জওয়ান। দফায় দফায় চলেছে আলোচনা। কূটনৈতিক থেকে সেনা স্তরের আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৈঠক করেছেন চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে। তার পরে গিয়ে শুরু হয়েছে যৌথ পিছু হঠার প্রক্রিয়া। অর্থাৎ দুই দেশের সেনাই আগের অবস্থানে ফিরে যেতে রাজি হয়েছে।

নেপালকে ভারতের বিরুদ্ধে উস্কাতে শুরু করেছে চিন। নেপালও ভারতের বিরুদ্ধে আস্ফালন শুরু করেছে। তাই কোনও ভাবেই আর চিনকে সুযোগ দিতে চায় না ভারতীয় সেনা আগে থেকেই নিজেদের সুসজ্জিত করে রাখছে। চিন বেচাল হলেই যেন মোক্ষম শিক্ষা দিতে পারে। শহিদ জওয়ানদের বদলা নিতে এক মুহূর্ত যেন দেরি না হয় তারই প্রস্তুতি করে রাখতে লাদাখ সীমান্তে সেনা বাড়ানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই ভারতে পাঁচটি রাফালে ফাইটার জেট এসে পৌঁছেছে। সেটি ভারতের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটে লিখেছিলেন এবার ভারতের আগে চোখ তুলে তাকানোর আগে দশবার ভাবতে হবে। ভারত ছেড়ে কথা বলবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+