চিনের সেনাকে জবাব দিতে সীমান্তে রাস্তা তৈরিতে জোর ভারতীয় সেনার
চিন সীমান্তের সেন্ট্রাল সেক্টরে ভারতীয় সেনার গতিবিধি বাড়াতে রাস্তা তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে ২০২০ সালের মধ্যে নীতি, লিপুলেখ, থাংলা এক এবং সানচোখলায় রাস্তা তৈরি হবে
চিন সীমান্তের সেন্ট্রাল সেক্টরে ভারতীয় সেনার গতিবিধি বাড়াতে রাস্তা তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে ২০২০ সালের মধ্যে নীতি, লিপুলেখ, থাংলা এক এবং সানচোখলা পাসে রাস্তা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনা।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, নর্দার্ন কমান্ডের রাস্তা ও পরিকাঠামো উন্নয়নের জন্য বর্ডার রোড অর্গানাইজেশনকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে।
এর আগে, ভারতীয় সীমান্ত থেকে ১০ থেকে ১২ কিমি দূরে চিনের পিপলস লিবারেশন আর্মি রাস্তা তৈরির কাজ শুরু করার পর, দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সিকিমের কাছে ডোকলাম নিয়ে ভারত ও চিনের মধ্যে ৭৩ দিনের অচলাবস্থা কাটার প্রায় একমাস পর এই ঘটনা সামনে আসে।
২৮ অগাস্ট দুদেশ সহমত হওয়ায় দুপক্ষই সেনা প্রত্যাহার করায় আপাতত ডোকলাম সমস্যার অবসান হয়েছে। সীমান্তে চিনের সেনার রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে ১৬ জুন নাগাদ দুদেশের মধ্যে পারদ চড়তে থাকে।












Click it and Unblock the Notifications