পাকিস্তানকে কড়া সতর্কবার্তা সেনাপ্রধানের, "সন্ত্রাস বন্ধ না হলে ইতিহাস ও ভূগোল থেকে মুছে যাবে নাম

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার এক কড়া বার্তা দিলেন পাকিস্তানকে। তাঁর বক্তব্য, পাকিস্তান যদি বিশ্বের মানচিত্রে টিকে থাকতে চায়, তবে অবিলম্বে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস বন্ধ করতে হবে। সেনাপ্রধান স্পষ্ট ভাষায় বলেন, "অপারেশন সিঁদুর ১.০ তে আমরা যে ধৈর্য দেখিয়েছিলাম, এবার তা আর হবে না। পাকিস্তানকে ভেবে দেখতে হবে, তারা ভূগোলে থাকবে কি থাকবে না। থাকতে চাইলে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করতেই হবে।"

এই মন্তব্যে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে ভারতীয় সেনা আগের তুলনায় আরও কঠোর ও প্রত্যক্ষ পদক্ষেপ নিতে প্রস্তুত।

শুক্রবার জেনারেল দ্বিবেদী বিকানের মিলিটারি স্টেশন সহ সীমান্তবর্তী এলাকাগুলি পরিদর্শন করেন। তিনি যুদ্ধের প্রস্তুতি, সেনার আধুনিকীকরণ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও সামরিক উৎকর্ষ বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেন। এছাড়াও, তিনি প্রবীণ সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ও অবসরপ্রাপ্ত সেনাদের জাতি গঠনে ভূমিকার জন্য সম্মান জানান।

এদিকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং 'অপারেশন সিঁদুর' কে বিশ্বের সামনে এক ঐতিহাসিক দৃষ্টান্ত বলে আখ্যা দেন। তিনি জানান, এই অভিযানে প্রায় ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ভারতীয় বাহিনী সাফল্যের সঙ্গে আঘাত হেনেছিল।

এয়ার চিফ আরও জানান, ভারতীয় বিমানবাহিনী ইতিমধ্যেই 'রোডম্যাপ ২০৪৭' তৈরি করেছে, যা আগামী দিনে প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতাকে বহুগুণ বাড়াবে। পাশাপাশি উন্নত 'সুদর্শন চক্র' প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজও দ্রুত এগোচ্ছে।

সেনাপ্রধানের তীব্র হুঁশিয়ারি ও বিমানবাহিনীর প্রযুক্তিগত উন্নয়নের ঘোষণা একসঙ্গে ইঙ্গিত দিচ্ছে, পাকিস্তান যদি সন্ত্রাসের পথ থেকে সরে না আসে, তবে আগামী দিনে আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+