ফের সীমান্তে জঙ্গিঘাঁটি উড়িয়ে সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনার, হত বহু জঙ্গি
সীমান্তে জঙ্গিঘাঁটি উড়িয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক করল ভারতীয় সেনা।
ফের সীমান্তে জঙ্গিঘাঁটি উড়িয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক করল ভারতীয় সেনা। তবে এবার পাকিস্তান সীমান্তে নয়, ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ড ভারত-মায়ানমার সীমান্তে এই স্ট্রাইক চালিয়েছে। এর ফলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠী ন্যাশনাল সোস্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের বেশ কিছু জঙ্গি খতম হয়েছে বলে সেনা সূত্রে খবর।

২০১৫ সালে যেভাবে মায়ানমার সীমান্ত পেরিয়ে ভিতরে ঢুকে নাগা জঙ্গিদের উপরে হামলা চালানো হয়েছিল, এবারের হামলা ততোধিক বড় নয়। এই অপারেশনে ভারতের কোনও সেনা নিহত হননি বলেও জানানো হয়েছে।
Detailed statement attached pic.twitter.com/nbLYMLCqxQ
— EasternCommand_IA (@easterncomd) September 27, 2017
ইস্টার্ন এয়ার কম্যান্ড জানিয়েছে, ভারত-মায়ানমার সীমান্তে ভোক ৪টে ৪৫ মিনি নাগাদ অপারেশন চালানো হয়। ভারতীয় সেনার একটি দল সীমান্তে নজরদারি চালানোর সময়ে জঙ্গিরা হামলা চালায়। জঙ্গিদের উপরে পাল্টা ফায়ারিং করে ভারতীয় সেনা। তবে আন্তর্জাতিক সীমান্ত পার করা হয়নি বলেই জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications