চিনকে পাল্টা চোখ রাঙানি, লাদাখে ১৭ হাজার ফিট উচ্চতায় বিশেষ ব্রিজ তৈরি ভারতীয় সেনার!
চিনকে রুখতে ভারতকে এগোতে হবে। আর এই লক্ষ্যেই এবার লাদাখের দুর্গম পথগুলো সুগম করে তুলতে কাজে লেগেছে ভারতীয় সেনার বর্ডার রোড অর্গনাইজেশন। জানা গিয়েছে শায়ক নদীর হিম শীতল জলের উপর দিয়ে ভারত বিশেষ ব্রিজ তৈরি করছে যা সারা বছর ব্যবহারের যোগ হবে। এবং স্ট্র্যাটেজিক ভাবে ভারতের এই ব্রিজ নির্মাণ এক বড় চাল।

লেহ থেকে দৌলত বেগ ওল্ডি যাওয়া আরও সহজ
জানা গিয়েছে ১৭ হাজার ফিট উচ্চতায় তৈরি এই ব্রিজের সাহায্যে লেহ থেকে দৌলত বেগ ওল্ডি এয়ার স্ট্রিপে যাওয়া আরও সহজ হবে যাবে। বিগত কয়েক মাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। চিনের দাবি ছিল, প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে ভারতের দিকে পরিকাঠামো গড়ে তোলার কাজ বন্ধ রাখা হোক৷ যা মেনে নিতে নারাজ ভারত৷

রাস্তা নির্মাণ নিয়ে মূল বিবাদ
ভারতের দিকে গত বছর তৈরি করা ২৫৫ কিলোমিটার দীর্ঘ ডাবরুক-শিয়ক-ডিবিও রোড তৈরি করা নিয়েই চিনের মূল আপত্তি৷ এই রাস্তাটি তৈরির ফলে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর যাতায়াত এবং নজরদারি চালানোর ক্ষেত্রে অনেক বেশি সুবিধে হয়েছে৷ তবে পরপর সংঘর্ষ ও চিনের আপত্তি সত্ত্বেও ভারত এই রাস্তা তৈরির কাজ জারি রাখবে বলে জানা গিয়েছে।

আকসাই চিনে ড্রাগন বাহিনীর আস্ফালন
জানা গিয়েছে আকসাই চিন এলাকায় পিএলএ-র তরফে ৫০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। আর সেই হুমকি রুখতেই ভীষ্ম টি৯০ ট্যাঙ্কের এর একটি স্কোড্রন, অর্থাৎ ১২টি ট্যাঙ্ক সেখানকার সীমান্ত রক্ষার লক্ষ্যে মোতায়েন করার সিদ্ধান্ত নেয় সেনা। এছাড়া ৪০০০ জন সৈনিকের একটি আস্ত ব্রিগেডও সেখানে ডিবিওতে মোতায়েন করেছে ভারত। প্রসঙ্গত, এই নতুন ব্রিজ তৈরি হওয়াতে ডিবিওতে সড়ক পথে ট্যাঙ্ক নিয়ে যাওয়া আরও সহজ হয়ে যাবে।

পাল্টা ট্যাঙ্ক মোতায়েন ভারতেরও
উত্তর লাদাখে ভারতের অন্তিম পোস্ট দৌলত বেগ ওল্ডি। সেই ডিবিওর অবস্থান সুমুদ্ধপিষ্ঠ থেকে ১৬০০০ ফিট উঁচুতে। এহেন দৌলত বেগ ওল্ডির উপর নজর দিচ্ছে চিনা সোনা। দেশের উচ্চতম এয়ারবেসকে শত্রুর নজর থেকে বাঁচাতে তাই কয়েকদিন আগেই কারাকোরাম পাসের কাছেই ভীষ্ম টি৯০ ট্যাঙ্করের স্কোয়াড্রন মোতায়েন করে ভারতীয় সেনা। আর এবার সেই এলাকাতে যাতে যেকোনও সময় সেনা পাঠানো যায়, তাই তৈরি করা হল এই নতুন ব্রিজ।

প্যাংগংয়ে সমস্যা জারি
এদিকে লাদাখের প্যাংগং হ্রদের কাছে গ্রিন টপের উপর থেকে চিনা সেনা দখলদারি সরাতে না চাওয়াতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে চিনের। জানা গিয়েছে রবিবার মোলডোতে অনুষ্ঠিত ভারত-চিন বৈঠকেও দিল্লির পক্ষ থেকে পিএলএ-কে সেখান থেকে সেনা প্রত্যাহারের জন্য বলা হয়। তবে চিনা সেনা এই বিষয়ে একগুঁয়ে মনোভাব পোষণ করছে। আর এতেই আরও পারদ ছড়ছে সীমান্তে।

ভারতের উপর চিনা নজরদারি
হটস্প্রিং থেকে সরে গেলেও চিন এখনও অবস্থান করছে প্যাংগংয়ে। সেখানকার গ্রিন টপ থেকে ভারতের গতিবিধর উপর নজর রাখছে ভারতীয় গতিবিধির উপর। লাদাখে ভারত-চিন উত্তেজনা কমার কোনও নাম নেই। যেই প্যাংগং সো নিয়ে এত বিতর্ক, সেখানে চিনা সেনারা ফিঙ্গার ৫ এ ফিরে এসেছিল, তবে তারা এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮-এর মধ্যকার ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও।












Click it and Unblock the Notifications