ভারতীয় সেনা এবার নিষিদ্ধ করল ৮৯টি অ্যাপ! টিকটকের পাশাপাশি রয়েছে ফেসবুক-ইনস্টাগ্রামও

নিরাপত্তার কারণে ও তথ্য পাচার রুখতে এবার টিকটক ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ৮৯ অ্যাপ নিষিদ্ধ হল ভারতীয় সেনা জওয়ান ও আধিকারিকদের জন্য। শুধু যে সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা নয়, ই-কমার্স ও ডেটিং সাইটের বেশ কয়েকটি অ্যাপ এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

১৫ জুলাইয়ের মধ্যে এই অ্যাপগুলি ডিলিট করতে হবে

১৫ জুলাইয়ের মধ্যে এই অ্যাপগুলি ডিলিট করতে হবে

সেনাবাহিনীর স্পষ্ট নির্দেশ, ১৫ জুলাইয়ের মধ্যে মোবাইল থেকে এই অ্যাপগুলি ডিলিট করতে হবে৷ নির্দেশ না মানলে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সেনা৷ অতএব অন ডিউটি বা অফ ডিউটি কোনও ভাবেই এই অ্যাপগুলির ব্যবহার করতে পারবেন না ভারতীয় সেনার জওয়ানরা৷ নিরাপত্তার কারণেই অ্যাপগুলি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ভারতীয় সেনার৷

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হানিট্র্যাপ

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হানিট্র্যাপ

দেখা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হানিট্র্যাপের ফাঁদ পেতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ভারতীয় সেনাবাহিনীর তথ্য হাতিয়ে নেয়৷ তাদের টার্গেট হয় ভারতীয় জওয়ানরা৷ সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকের মাধ্যমে সুন্দরী মহিলাদের সঙ্গে জওয়ানদের আলাপ করিয়ে তারপর সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় পাকিস্তান৷

ভারত-চিন সংঘাত আবহ

ভারত-চিন সংঘাত আবহ

লাদাখ নিয়ে ভারত-চিন সংঘাত বেড়েই চলেছে। ক্রমেই লাদাখে সেনা ও অত্যাধুনিক অস্ত্র বাড়াচ্ছে দুই দেশ। এহেন যুদ্ধের আবহের আঁচ গিয়ে পড়ে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে। এর জেরে ভারতে ৫৯টি চিনা অ্যার নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। টিকটক, ইউসি ব্রাউজার, ক্যাম স্ক্যানার, হেলো অ্যাপ সহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ এই তালিকায় রয়েছে।

ভারতে নিষিদ্ধ ৫৯টি চিনা অ্যাপ

ভারতে নিষিদ্ধ ৫৯টি চিনা অ্যাপ

চিনা অ্যাপগুলির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা বিষয় নিয়ে ইতিমধ্যে অনেক নাগরিক উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানায় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তাদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'দ্য কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমও নাগরিকদের থেকে তথ্য সুরক্ষা ও গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক অভিযোগ পেয়েছে৷' এই পরিস্থতিতে চিঙ্গারির মতো আরও অ্যাপ ভারতীয় বাজারে জনপ্রিয়তা লাভ করবে বলে মত বিশেষজ্ঞদের।

রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক

রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক

সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারার অধীনে নিজের ক্ষমতা প্রয়োগ করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক৷ কারণ এই ৫৯ টি অ্যাপের মাধ্যমে গ্রাহকদের জরুরি তথ্য প্রকাশ্যে চলে আসছে ৷ আর সেই তথ্যগুলিকে এমন কিছু কাজে ব্যবহার করা হচ্ছে, যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক৷ একইসঙ্গে বিষয়টি একটি আতঙ্কের সৃষ্টি করেছে৷ তাই এই বিষয়গুলি মাথায় রেখে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+