৩৭০ ধারা বিলোপের পরেই সতর্ক করা হল সেনাকে! কাশ্মীর যাচ্ছে আরও আধাসামরিক বাহিনী

সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পরেই সতর্ক করা হল কাশ্মীরে থাকা ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ু সেনাকে।

সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পরেই সতর্ক করা হল কাশ্মীরে থাকা ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ু সেনাকে। এদিনে কাশ্মীরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে দেশের বিভিন্ন জায়গা থেকে জরুরি ভিত্তিতে আর প্রায় আট হাজার আধাসেনাকে কাশ্মীর পাঠানো হচ্ছে।

সতর্কিত সেনা, বায়ু সেনা

সংসদে ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব পেশ এবং তাতে রাষ্ট্রপতির অনুমোদনের সঙ্গে সঙ্গেই সতর্কিত করা হল ভারতীয় সেনা ও বায়ু সেনাকে। বিশেয করে কাশ্মীরে থাকা সেনাবাহিনী ইউনিটগুলিতে সতর্ক করা হয়েছে।

কাশ্মীর যাচ্ছে আরও ৮ হাজার আধাসেনা

কাশ্মীর যাচ্ছে আরও ৮ হাজার আধাসেনা

এদিকে এদিন আরও প্রায় ৮ হাজার আধাসেনাকে জরুরি ভিত্তিতে কাশ্মীর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উত্তর প্রদেশ, ওড়িশা, অসমে থাকা আধাসামরিক বাহিনীকে বিমানে কাশ্মীর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংবিধানের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত

সংবিধানের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এদিনই সংবিধানের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের কথা জানায়। যার মাধ্যমে রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদাও খর্ব করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে রাজ্য সরকারের পরিবর্তে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে গণ্য হবে। একদিকে জম্মু ও কাশ্মীর এবং অন্যদিকে লাদাখ। রাজ্যপালের বদলে দুই জায়গায় থাকবেন
উপরাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+