গোগরা হটস্প্রিং সেনা মুক্ত হবে আর ২ দিনের মধ্যেই, লাদাখ নিয়ে চিনের ইতিবাচক পদক্ষেপে রয়েছে কোন ইঙ্গিত
গোগরা হটস্প্রিং সেনা মুক্ত হবে আর ২ দিনের মধ্যেই, লাদাখ নিয়ে চিনের ইতিবাচক পদক্ষেপে রয়েছে কোন ইঙ্গিত
লাদাখের গোগরা হটস্প্রিং এলাকা থেকে সেনা সরানোর প্রক্রিয়া প্রায় শেষের পথে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ১২ সেপ্টেম্বরের মধ্যে গোগরা হটস্প্রিং থেকে দুই দেশেরই সেনা সরানোর প্রক্রিয়া শেষ হয়ে যাবে। গতকাল থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। গত ২ বছর ধরে দুই দেেশর মধ্যে এই গোগরা হটস্প্রিং নিয়ে সংঘাত রয়েছে। শেষে দফায় দফায় আলোচনার মাধ্যমে গোগরা হটস্প্রিং থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে গতকালই জানানো হয়েছিল সেকথা। এতে ইতিবাচক পদক্ষেপ দেখছেন তাঁরা। লাদাখে শান্তি স্থাপনের জন্য দুই দেশের মধ্যেই একাধিক বার বৈঠক হয়েছে। লাদাখেই ১৬ দফায় বৈঠক হয়েছে। দুই দেশের বিদেশমন্ত্রক দফায় দফায় আলোচনা করেছেন। সেই আলোচনাতেই সিদ্ধান্ত হয়েছে গোগরা হটস্প্রিংয়ের দুই দিকেই যে অস্থায়ী সেনা ছাউনি তৈরি করা হয়েছিল সেটা ভেঙে দেওয়া হবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন আলোচনা মতই কাজ হচ্ছে।
গত ২ বছর ধরে চিেনর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে দুই দেশের মধ্যে। তারপরেই বেজিং রীতিমত হুঙ্কারদিয়েছে ভারতকে। কোনও ভাবেইতারা নিয়ন্ত্রণ রেখা চুক্তি মানবে না বলে হুঙ্কার দিয়েছিলেন জিনপিং। লাদাখ সীমান্তে সেনা তৎপরতা বাড়িয়েছিল বেজিং।
কনকনে ঠান্ডার মধ্যে যাতে সেনাদের কষ্ট না হয়। তার জন্য একাধিক আয়োজন করা হয়েছিল। অক্সিজেন থেরাপি থেকে শুরু করে শীত থেকেবাঁচার বিশে। পোশাক সব কিছু তৈরি করা হয়েছিল। রীতিমত হুঙ্কার দিতে শুরু করেছিল বেজিং। শেষে জতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দফায় দফায় বৈঠক করেন চিনের বিদেশমন্ত্রকের সঙ্গে । ১৬ দফায় বৈঠক হয়েছিল দুই দেশের মধ্যে।












Click it and Unblock the Notifications