লাদাখ থেকে বিশাখাপত্তনম, যোগ দিবস উদযাপন ভারতীয় সেনার, দেখুন ছবি

চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস পালনে আজ সকাল থেকেই উদযাপনের মেজাজে কাশ্মীর থেকে কন্যা কুমারী। নরেন্দ্র মোদী, বেঙ্কাইয়া নাইডু সহ দেসের গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন দেরাদুনে যোগ দিবস পালনের উদযাপনে।

চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস পালনে আজ সকাল থেকেই উদযাপনের মেজাজে কাশ্মীর থেকে কন্যা কুমারী। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সহ দেসের গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন দেরাদুনে যোগ দিবস পালনের উদযাপনে। যোগদিবসের উদযাপনে অংশ নিয়েছে ভারতীয় সেনার জওয়ানরাও।

সীমান্তে যোগ দিবস পালন

ইন্দো তিব্বত সীমান্তে টিবেটিয়ান বর্ডার পুলিশ যোগ দিবস পালনে অংশ গ্রহণ করে। সূর্য নমস্কাররত সেনা জওয়ানদের ছবি এদিন ধরা পড়েছে ১৮০০০ ফিট ওপরে লাদাখে।

হিমবীরদের যোগ

লাদাখের প্রবল ঠাণ্ডাতেও ভারতীয় সেনার নির্ভীক জওয়ানদের দেখা যায় যোগে অংশ নিতে । যার ভিডিও প্রকাশিত হয়েছে জাতীয় টেলিভিশন চ্যানেল মারফৎ।

অরুণাচলে যোগ দিবস

আইটিবিপি জওয়ানরা এদিন পারফর্ম করেছে 'নদী যোগ' । দিগারু নদীর ওপর এই যোগাসন তাঁর অভ্যাস করে। উল্লেখ্য, অরুণাচল প্রদেশের এই নদীটির অর্ধেকাংশ শুকনো।

বিশাখাপত্তনমে যোগ দিবস

বঙ্গোপোসাগরে আইএনএস জ্যোতিতে নৌসেনার জওয়ানরা যোগ দিবস উদযাপন করেছে। পূর্ব নাভাল কমান্ডের সাবমেরিনের কর্মীরাও এই দিনটি উদযাপনে অংশ নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+