বড়সড় পরিবর্তন আসছে ভারতীয় সেনার তিন বাহিনীতে, তৈরি হচ্ছে মানবাধিকার সেল
ঢেলে সাজছে সেনাবাহিনী। মিগ-২১ বিমান নিয়ে বায়ুসেনা প্রধানের বক্তব্যের পরেই সেনাবাহিনীতে একাধিক পরিকাঠামো গত বদলের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ঢেলে সাজছে ভারতীয় সেনাবাহিনী। মিগ-২১ বিমান নিয়ে বায়ুসেনা প্রধানের বক্তব্যের পরেই সেনাবাহিনীতে একাধিক পরিকাঠামো গত বদলের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রণাঙ্গনের শক্তিবৃদ্ধি করতে সেনাবাহিনীর সদর দফতর থেকে ২০৬ জন দক্ষ আধিকারিককে পাঠানে হয়েছে। সীমান্ত প্রহরা সহ, দেশের নিরাপত্তার একাধিক ক্ষেত্রে যে সেনা ঘাটতি রয়েছে তা পূরণ করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

স্থলসেনায় ঘাটতি
২০১৯ সালে প্রকাশিত সরকারি রিপোর্টে জানা গিয়েছে, নিরাপত্তা, সীমান্ত প্রহরা সহ একাধিক ক্ষেত্রে ৫০,২১২ জন সেনা অফিসারের প্রয়োজন। তাতে প্রায় ৭,৩৯৯ জন সেনার ঘাটতি রয়েছে। একাধিক ক্ষেত্রে কর্তব্যরত রয়েছে ৪২,৯১৩ জন সেনা।

নৌসেনা-বায়ুসেনাও কমিটি
একই সঙ্গে নৌসেনা এবং বায়ুসেনার আধিকারিকদের কাজের তদারকির জন্য একটি নজরদারি কমিটি গঠন করা হয়েছে। তারা সেনাবাহিনীর উপরেও নজরদারি চালাবে। তাতে একদিকে যেমন থাকছেন নৌসেনা এবং বায়ুসেনা তিনজন করে প্রতিনিধি থাকছেন। এই নজরদারি কমিটি শুধু নজরদারি চালাবে। সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকারই।

গঠিত মানবাধিকার কমিটি
একই সঙ্গে গঠন করা হয়েছে মানবাধিকার কমিটিও। সেনাবাহিনীর মধ্যেই মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ ওঠে। সেগুলি খতিয়ে দেখবে এই কমিটি। তাতে সেনা উপ প্রধানের ঠিক করে দেওয়া একজন মেজর জেনারেল স্তরের আধিকার থাকবেন। এবং এই কমিটি সেনাবাহিনীর অন্দরে কোনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কিনা তার খানা তল্লাশি করবে।
[২১ অগাস্টের সেরা ছবি দেখে নিন একনজরে]












Click it and Unblock the Notifications