সিএএ-র সমর্থনে মোদীর পাশে দাঁড়ালেন প্রবাসীরা
সিএএ-র সমর্থনে মোদীর পাশে দাঁড়ালেন প্রবাসীরা
সিএএ-র প্রতিবাদে ভারতে বিক্ষোভ শুরু হলেও এই আইনের সমর্থনে মোদীর পাশে দাঁড়ালেন প্রবাসীরা। আমেরিকার প্রবাসী ভারতীয়রা সিএএ-র সমর্থনে আমেরিকার বিভিন্ন শহরে মিছিল করবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মিছিল শুরুও করে দিয়েছেন তাঁরা। গত ২২ ডিসেম্বর হাউস্টনে মিছিল করেছেন তাঁরা।
এছাড়াও ওহিও, ডাবলিন, নর্থ ক্যারোিলনার বিভিন্ন জায়গায় ডিসেম্বর মাসে মিছিল করেছে প্রবাসী ভারতীয়রা।

এবার ডালাস, শিকাগো, সান ফ্রান্সিসকো, নিউইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, স্যান জো সহ আমেরিকার একাধিক জায়গায় সিএএ-র সমর্থনে মিছিল করবে প্রবাসী ভারতীয়রা। হাউস্টনে হাউডি মোদী সভার পর থেকে আমেরিকায় মোদীর জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। মিছিয়ের উদ্যোক্তারা দাবি করেছেন এনআরসি আর সিএএ নিয়ে মানুষের মধ্যে যে ভিতি তৈরি হয়েছে সেটা দূর করতেই এই মিছিল করা হবে।
বিদেশের মাটিতে সিএএ-র সমর্থনে প্রচার চললেও দেশবাসী কিন্তু এখনও সিএএ মেনে নিতে রাজি নন। এই নিয়ে প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষোভ চলছে। রাজনৈতিক চাপান উতর তৈরি হচ্ছে। সিএএ আর এনআরসির কারণেই ঝাড়খণ্ডে জমি হারাতে হয়েছে বিজেপিকে।












Click it and Unblock the Notifications