করোনা যুদ্ধে ভারতের পাশে আমেরিকা, বাইডেনের টিকা সাহায্য নিয়ে আশার কথা ভারতীয় রাষ্ট্রদূতের
করোনা যুদ্ধে ভারতের পাশে আমেরিকা, বাইডেনের টিকা সাহায্য নিয়ে আশার কথা ভারতীয় রাষ্ট্রদূতের
করোনা যুদ্ধে বারবার ধনী দেশগুলির বিরুদ্ধে ভ্যাকসিন কুক্ষিগত করে রাখার অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। যার জেরে সঙ্কট বেড়েছে দরিদ্র দেশগুলিতে। এমনকী ভ্যাকসিন বণ্টন নিয়ে আন্তর্জাতিক সহ অভ্যন্তরীণ চাপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমতাবস্থায় এবার বিশ্ব টিকাকরণে বড় ভূমিকা নিতে চলেছে আমেরিকা। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ২৫ মিলিয়ন ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রথম দফায় ভারতে আসছে ৬ মিলিয়ন টিকা
এবার তা নিয়েই আশার কথা শোনালেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় রাষ্ট্রদূত তরনজিৎ সিং সন্ধু। এই ২৫ মিলিয়ন ভ্যাকসিনের মধ্যে ৬ মিলিয়ন পাবে ভারত। যদিও তরনজিৎ আরও জানান মোট ৮০ মিলিয়ন ভ্যাকসিন বিশ্বব্যাপী সরবরাহ করবে আমেরিকা। যার মধ্যে ২৫ শতাংশই পাবে ভারত। তবে প্রথম দফায় বিশ্বের বিভিন্ন দেশে ২৫ মিলিয়ন টিকা পাঠানো হবে বলে খবর।

সঙ্কটের সময় ভারতের পাশে আমেরিকা
মূলত রাষ্ট্রসংঘের কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন শেয়ারিং প্রোগ্রামের মাধ্যমে গোটা বিশ্বে ৭৫ শতাংশ বাড়তি ভ্যাকসিন সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে এই সিদ্ধান্তের কথা জনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে বিপদের টিকা সাহায্যের কথা জানিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরে ফোন করেন বলে জানা যায়। সঙ্কটের সময়ও পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

বাইডেন সরকারকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
এদিকে মোদী কমলা প্রায় ১০ মিনিটের বেশি সময় ধরে কথা হয় বলে জানান তরনজিৎ। এমনকী বিপদের সময় দুই দেশ একযোগে কী ভাবে কাজ করতে পারে সেই বিষয়েও দুই রাষ্ট্র নেতার দীর্ঘক্ষণ কথা হয় বলে জানান তিনি। এদিকে আমেরিকার ভ্যাকিসন সাহায্যের প্রতিশ্রুতির পর টুইট করে বাইডেন সরকারকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।

৮৯ শতাংশ মানুষের টিকাকরণ বাকি
এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা দেশ। মারণ এই ভাইরাসের মোকাবিলায় দ্রুত গতিতে চলছে টিকাকরণ। এদিকে সূত্রের খবর জুনের শেষেই আমেরিকা থেকে আসছে প্রায় আড়াই কোটি ভ্যাকসিন। যদিও সরকারি নথি বলছে এখনও পর্যন্ত ৮৯ শতাংশ মানুষের টিকাকরণ বাকি। অর্থাৎ ডিসেম্বরের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে জুন থেকে মাসে অন্তত ২৩৮ মিলিয়ন টিকার ডোজ উৎপাদন করতে হবে ভারতকে। এমতাবস্থায় মার্কিন সাহায্য ভারতের লড়াই অনেকটাই সহজ সহজ করে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications