Indian Airport: বিমানযাত্রীদের জন্য নতুন গাইডলাইন! না জানলে কিন্তু পড়তে হবে বিপদে
Indian Airport: বিমানযাত্রীদের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করল ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (Bureau of Civil Aviation Security (BCAS)। এবার থেকে আর বিমানবন্দরে আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না যাত্রীদের। বিমান অবতরনের পর 'ডিপারচার গেট' (Departure Gates) দিয়েই বের হতে পারবেন যাত্রীরা।
বারবার বিমান দেরি হওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।সাধারণত কোনও বিমান দেরী করলে আটকে থাকতে হত যাত্রীদের। আর তা বিমানেই বসে থাকতে হতো। BCAS এর ডিরেক্টর জেনারেল জুলফিকার হাসান, সোমবার জানিয়েছেন, সব বিমানবন্দরকে (Indian Airport) নতুন গাইডলাইন দেওয়া হয়েছে।

আর তা দেওয়া হয়েছে গত ৩০ মার্চ। বিমানের মধ্যে বসে থেকে যাত্রীদের হয়রানির মধ্যে যাতে না পড়তে হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই দাবি ওই আধিকারিকের। এবার থেকে যদি বিমান অবতরণে দেরি হয় তাহলে সংশ্লিষ্ট বিমানবন্দরে 'ডিপারচার গেট' (Departure Gates) দিয়েই বের হতে পারবেন যাত্রীরা।
এজন্য যা যা ব্যবস্থা করার প্রয়োজন তা করতে বলা হয়েছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি'র তরফে। সম্প্রতি BCAS এর একটি অনুষ্ঠানে যোগ দেন ডিরেক্টর জেনারেল জুলফিকার হাসান। সেখানেই এহেন বার্তা দেন তিনি। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি মুম্বই বিমানবন্দর এবং ইন্ডিগো এয়ারলাইন্সকে বড় জরিমানা ধার্য করেছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি।
প্রকাশিত খবর অনুযায়ী, ইন্ডিগো এয়ারলাইন্সকে এক কোটি ২০ লাখ টাকা এবং মুম্বই বিমানবন্দরের অপারেটর এমআইএএল'কে ৬০ লাখ টাকা জরিমানা দিতে হবে। বলে রাখা প্রয়োজন, বিমান দেরি করায় বন্দরের টার্মেকে বসে বেশ কয়েকজন যাত্রী খাবার খাচ্ছিলেন। গোয়া থেকে দিল্লিগামী বিমানটি দেরিতে অবরতণ করে।
আর সেই সময় টার্মেকেই বসে পড়েন যাত্রীরা। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই হৈচৈ বেঁধে যায়। অন্যদিকে ডোমেস্টিক বিমানের ভড় বাড়ছে দেশের বিমানবন্দরগুলিতে। প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার বিমান ওড়ে দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে। সেই ভিড় নিয়ন্ত্রণ করতে ইতিমধযীকাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications