করোনা আক্রান্ত উহানে এখনও আটকে শতাধিক ভারতীয়, পাঠানো হচ্ছে বায়ুসেনার সবথেকে বড় বিমান

করোনা আক্রান্ত উহানে এখনও আটকে শতাধিক ভারতীয়, পাঠানো হচ্ছে বায়ুসেনার সবথেকে বড় বিমান

কয়েক দফায় ৬৪০ জন ভারতীয়কে ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার দুটি বিমানে উহান থেকে ফিরিয়ে আনা হয়েছে। তবে উহানে এখনও আটকে রয়েছে আরও শতাধিক ভারতীয়। তাদের দেশে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার সেনার পণ্যবাহী বিমান সি-১৭ পাঠানো হচ্ছে। একইসঙ্গে চিনের কোরোনায় আক্রান্তদের জন্য চিকিৎসার সরঞ্জাম পাঠানো হচ্ছে।

চিনে উড়ে যাচ্ছে ভারতীয় বায়ুসেনার বিমান সি-১৭

চিনে উড়ে যাচ্ছে ভারতীয় বায়ুসেনার বিমান সি-১৭

ভারতীয় বায়ুসেনার সবথেকে বড় মিলিটারি বিমান সি-১৭। যে কোনও আবহাওয়ায় বিশাল মাত্রায় যুদ্ধের সরঞ্জাম, সেনাবাহিনী এবং সাহায্যের সামগ্রী নিয়ে যে কোনও দূরত্ব অতিক্রম করতে সক্ষম এই বিমান। সূত্রের খবর, চিনের হাতে তুলে দেওয়ার জন্য বিশাল পরিমাণ চিকিৎসার সরঞ্জাম এই বিমানে নিয়ে যাওয়া হবে।

উহানে আটকে ১০০-র বেশি ভারতীয়

উহানে আটকে ১০০-র বেশি ভারতীয়

এদিকে অনুমান করা হচ্ছে, এখনও ১০০-র বেশি ভারতীয় চিনের উহান শহরে আটকে রয়েছেন। যাদের মধ্যে অনেকেই ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে শুধু ভারত নয়, নিজেদের নাগরিকদের চিন থেকে ফিরিয়ে এনেছে অনেক দেশই। একইসঙ্গে চিনে নাগরিকদের যাতায়াত এবং পণ্যের আমদানি-রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছে কয়েকটি দেশ। উহানে যে সমস্ত ভারতীয় আটকে রয়েছেন তাঁদের সঙ্গে দূতাবাস যোগাযোগ করেছে৷ জানা গিয়েছে, যারা ফিরতে ইচ্ছুক তাদের বৃহস্পতিবারই ফিরিয়ে আনা হবে৷

ভারতের প্রশংসায় চিনা রাষ্ট্রদূত

ভারতের প্রশংসায় চিনা রাষ্ট্রদূত

ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত সান উইডং একটি সাংবাদিক বৈঠকে বলেন, 'উহানে ভারতীয়দের মধ্যে করোনা সংক্রমণ হয়নি। চিন কর্তৃপক্ষ তাদের যত্ন নিচ্ছে।' একইসঙ্গে চিনের সঙ্গে সংহতি বজায় রাখা ও পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করার জন্য তৎপরতা দেখানোয় ভারতের প্রশংসা করেন সান।

চিনে ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

চিনে ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

চলতি মাসের প্রথম সপ্তাহে চিনের মানুষকে সাহায্য করার জন্য ওষুধের পাশাপাশি চিকিৎসার সরঞ্জাম পাঠানোর কথা ঘোষণা করেছিল ভারত। এই মাসের প্রথম দিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি লেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে চিনের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+