লাদাখে চরম উত্তেজনার মাঝেই ভারতীয় বায়ুসেনা পেতে চলেছে রাফাল! যুদ্ধবিমানের গর্জনে ঘুম উড়বে চিনের
ভারতে রাফায়েলের আগমন নিয়ে প্রচুর বাধা পার করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত ভারতে আসছে ৪টি রাফায়েল ফাইটার জেট। এবং তা এলে ভারতের কাছে মোট পাঁচটি রাফায়েল হয়ে যাবে। জানা গিয়েছে এই ৪টি রাফায়েল জেট ভারতে আসতে পারে জুলাই মাসের মধ্যেই।

চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে অস্থিরতার মাঝেই ২২ জুলাই থেকে দু'দিনব্যাপী কমান্ডার কনফারেন্সে পূর্ব লাদাখের সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে চলেছেন ভারতীয় বিমান বাহিনীর শীর্ষ কমান্ডাররা। জুলাইয়ের শেষেই রাফাল যুদ্ধবিমানের র্যাপিড অপারেশনাল স্টেশন চালু করা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই বৈঠকে বিমান বাহিনীর শীর্ষ কমান্ডাররা অন্যান্য নিরাপত্তা ইশুতেও আলোচনা করতে চলেছেন, বলে জানিয়েছেন বাহিনীর এক কর্তা।
এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদোরিয়ার নেতৃত্বে এবং ৭ জন কমান্ডার-ইন-চিফের উপস্থিতিতে এই কনফারেন্সের মূল উদ্দেশ্যই হল চিন সীমান্তের পরিস্থিতি এবং পূর্ব লাদাখের বাহিনীর সেনা মোতায়েন সম্পর্কে আলোচনা। যেখানে বাহিনী ইতিমধ্যেই মিরাজ-২০০০, সুখোই-৩০, এবং মিগ-২৯-এর মতো আধুনিক যুদ্ধবিমান-সহ পুরো বহরকে সামনের বেসগুলিতে মোতায়েন করেছে। উন্নতমানের অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারটি চিন সীমান্তের সামনের দিকে ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে এবং রাতে এমনকী পূর্ব লাদাখ অঞ্চলে ঘন ঘন টহল দেওয়া হচ্ছে।
ফ্রান্স থেকে চলতি মাসের শেষের দিকে দেশে নিয়ে আসা রাফাল যুদ্ধবিমানগুলির দ্রুত পরিচালনা নিয়েও আলোচনা করবেন শীর্ষ কমান্ডাররা। বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিমানগুলিতে ইন্ডিয়া স্পেসিফিক এনহ্যান্সমেন্ট এবং এয়ার মিসাইলের মতো ক্ষেপণাস্ত্র প্রয়োগের ব্যবস্থা ভারতকে চিন ও পাকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী করে তুলেছে। বিমান বাহিনী রাশিয়ায় তৈরি বহরের সঙ্গে ফ্রান্স থেকে আনা যুদ্ধবিমানের ক্রিয়াকলাপ সামঞ্জস্যপূর্ণ করার বিষয়েও কাজ করছে।
এর আগে এই ফাইটারজেটের নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসোঁ অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত রাফালের প্রোডাকশন বন্ধ রাখবে তারা। এর জেরে পাঁচটি রাফায়েল মে মাসে ভারতে আসার কথা থাকলেও সেটি পিছিয়ে যায়। তবে জানা যাচ্ছে জুলাই মাসে ভারতের হাতে চলে আসবে। আর তা হলে চিন ও পাকিস্তানের উপরও একপ্রকার চাপ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications