বায়ুসেনার প্রথম তিন মহিলা ফাইটার জেট চালক উড়ানের জন্য প্রস্তুত!
নয়াদিল্লি, ১৮ জুন : ভারতীয় বায়ুসেনার ফাইটার জেটের প্রথম মহিলা চালক হিসাবে ফ্লাইং ক্যাডেট অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত এবং মোহনা সিং ইতিহাস তৈরি করলেন। হায়দ্রাবাদের কাছে হাকিমপেটে প্রশিক্ষণ হয়েছে তাদের। ভারতীয় বায়ুসেনার ফাইটার স্কোয়াডে এই তিন মহিলাই প্রথম মহিলা চালকদের ব্যাচ।

অবনী, ভাবনা এবং মোহনা তিনজনই প্রশিক্ষণের প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন। ১৫০ ঘন্টার উড়ানও সম্পূর্ণ করেছে তারা। ফ্লাইং অফিসার হিসাবে আজ স্বীকৃতি পাওয়ার পর ছমাসের অ্যাডভান্স ফাইটার জেট প্রশিক্ষণ শুরু হবে তাদের।
বায়ুসেনা প্রধান অরূপ রাহা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, মহিলা হিসাবে বাড়তি কোনও সুযোগসুবিধা এই তিন ফাইটার জেট পাইলটকে দেওয়া হবে না। তাদের কাজ ভাগ করে দেওয়া হবে বাহিনীর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে।












Click it and Unblock the Notifications