উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিপর্যয়! অসমের পাহাড়ে ধ্বংস ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, মৃত্যু দুই পাইলটের
অসমে প্রশিক্ষণ উড়ানের সময় দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি সুখোই সু-৩০এমকেআই (Sukhoi Su-30MKI) যুদ্ধবিমান। গতকাল সন্ধ্যায় উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরেই অনুসন্ধান চালিয়ে জানা যায় যে, বিমানটি অসমের কার্বি আংলং জেলায় ভেঙে পড়েছে।

বিমানটি উড়েছিল জোরহাট বায়ুসেনাঘাঁটি থেকে। সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার কিছুক্ষন পরে শেষবারের মতো কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ হয়। তারপরেই জানা যায় যে বিমানটি নিখোঁজ। তারপর খোঁজ শুরু করে দেয় বায়ুসেনার হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল।
পরে জানানো হয় যে, জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকাতে দুর্ঘটনাটি ঘটে। সেই বিমানে ছিলেন দু'জন পাইলট। দুর্ভাগ্যজনকভাবে বিমানে থাকা সেই দুই পাইলট, স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এক্স হ্যান্ডেলে মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। এরকম একটি দুর্ঘটনায় দুই বায়ুসেনা সদস্যের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
উল্লেখ্য, বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে ২৬০টিরও বেশি সুখোই যুদ্ধবিমান রয়েছে। এর আগেও ২০২৪ সালে মহারাষ্ট্রের নাসিকে এবং ২০২৩ সালে গোয়ালিয়রের কাছেও এই একই ধরনের যুদ্ধবিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছিল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications