২৯ যাত্রী নিয়ে নিখোঁজ ভারতীয় বায়ুসেনার বিমান AN 32
নয়াদিল্লি, ২২ জুলাই : ভারতীয় বায়ুসেনার বিমান এএন ৩২ এদিন সকালে চেন্নাই থেকে যাত্রা শুরু করে ২৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
চেন্নাইয়ের তাম্বারামে বায়ুসেনা ঘাঁটি থেকে বিমানটি এদিন সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ১১টা ২০ নাগাদ বিমানটির আন্দামানে পৌঁছনোর কথা ছিল।

তবে তা পৌঁছয়নি। জানা গিয়েছে বিমানটি নিখোঁজ হয়েছে। এমনটাই জানিয়েছেন নৌসেনার মুখপাত্র ডিকে শর্মা। জানা গিয়েছে, বিমানে সেনা আধিকারিকেরাই ছিলেন। ছাড়ার ১৫ মিনিট পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বঙ্গোপসাগর জুড়ে নৌসেনা ও উপকূল সেনা জোর তল্লাশি শুরু করেছে এই এলাকায়। তবে এখনও বিমানের কোনও খোঁজ মেলেনি।












Click it and Unblock the Notifications