Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mig-21 নিয়ে মাঝ আকাশে F-16 গুড়িয়ে দিয়েছিলেন! সেই অভিনন্দনকেই পদন্নোতি দিল ভারতীয় বায়ুসেনা

Mig-21 নিয়ে মাঝ আকাশে F-16 গুড়িয়ে দেন তিনি! সেই অভিনন্দনকেই পদন্নোতি দিল ভারতীয় বায়ুসেনা

উইং কমান্ডার অভিনন্দন। মোটা গোঁফ , কাজের প্রতি সৎ এবং অবিচল। শত্রু পাকিস্তানি সেনার সামনেও দমে যাননি। বরং তাঁর সাহসী মনোভাব কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তানি সেনাকেও। আর সেই অভিনন্দনকে স্যালুট জানাল ভারতীয় সেনা। উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেনে পদন্নতি হল অভিনন্দনের। আজ বুধবার এই পদন্নতি ভারতীয় বায়ুসেনার তরফে দেওয়া হয় তাঁকে। দেশের জন্যে তাঁর কাজ-সাহসিকতাকে দেখেই এই পদন্নতি দেওয়া হয়েছে তাঁকে।

Mig-21 নিয়ে মাঝ আকাশে F-16 গুড়িয়ে দেন তিনি! সেই অভিনন্দনকেই পদন্নোতি দিল ভারতীয় বায়ুসেনা

লাগাতার জঙ্গি হামলা। ভারতের পাল্টা প্রত্যাঘাতে কেঁপে উঠেছিল পাকিস্তান। একেবারে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা। মাঝ রাতে পাকিস্তান বায়ুসেনাকে বুঝতে পর্যন্ত দেয়নি ভারত। আর এই কান্ডের পরেই কার্যত ঘুম উবে যায় ইমরান খান সরকারের। বদলা নিতে দফায় দফায় বৈঠক করে তাঁরা। ভারতের তরফে এই ঘটনার পর হাই-অ্যালার্ট দেওয়া হয়। আর সেই সময়ে সীমান্ত প্রহরাতে মিগ নিয়ে আকাশে ছিলেন অভিনন্দন।

দেখা যায় পাকিস্তানের একাধিক F-16 ভারতের দিকে ধেয়ে আসছে। F-16 সবথেকে আধুনিক একটি যুদ্ধবিমান। পাকিস্তানকে দেওয়া আমেরিকার যুদ্ধবিমানগুলির মধ্যে একটি। আর ভারতের আকাশে Mig-21 যুদ্ধবিমান নিয়ে পাহাড়াতে ছিলেন অভিনন্দন। পাকিস্তান এয়ার ফোর্সের এহেন উস্কানির জবাব দিতে F-16 কে Mig-21 নিয়ে ধাওয়া করেন অভিনন্দন। নিজের প্রানের মায়া ত্যাগ করেই ধাওয়া করেন অভিনন্দন। শুধু ধাওয়া করা নয়, Mig-21 যুদ্ধবিমানের ছোঁড়া মিসাইলের আঘাতে ভারতের সীমান্তেই ভেঙে পড়ে F-16। কিন্তু দুর্ভাগ্যবশত এই ঘটনার পরেই পাকিস্তানে গিয়ে ভেঙে পড়ে অভিনন্দনের Mig-21। এই অবস্থায় ধরা পড়ে আন ভারতীয় বায়ুসেনার এই জাবাজ অফিসার।

প্রথমে নিখোঁজ বলা হলেও পরবর্তীকালে স্বীকার করে নেওয়া হয় ভারতের এক অফিসার পাকিস্তানের হাতে বন্দি। অভিনন্দনকে ফেরাতে পাকিস্তানকে চরম সময় বেঁধে দেয়। এই ঘটনার পরেই একাধিক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। যদিও দেশের স্বার্থের কথা ভেবে অভিনন্দন সংক্রান্ত সমস্ত ভিডিও মুছে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া থেকে।

ঘটনার কয়েকদিনের মাথাতে পঞ্জাব সীমান্ত থেকে ভারতের হাতে তুলে দেওয়া হয় Wing Commander অভিনন্দনকে। অসীম সাহসীকতার জন্যে ভারত সরকার সূর্য চক্র পুরস্কার দিতে স্যালুট জানায়। এবার বায়ুসেনার গুরুত্বপূর্ণ পদ দেওয়া হল উইং কমান্ডার অভিনন্দনকে।

উল্লেখ্য, অভিনন্দন ইস্যুতে মুখ খুলে কার্যত মোদী সরকারের ভূয়সী প্রশংসা করে ছিলেন তৎকালীন ভারতের বায়ুসেনা প্রধান বিএস ধনোয়া। সেই সময় 'নির্বাচন সামনে ছিল, তাই সিদ্ধান্ত নেওয়ার দিকটি ঝুঁকিপূর্ণ ছিল। তবে আমাদের নেতৃত্ব সেই বড় ঝুঁকি নিয়েছিল আর তার ফলাফলও সামনে এসেছিল।' এই বক্তব্যের পর বিএস ধনোয়া বলেন, অভিনন্দনকে পাকিস্তানের হাত থেকে ছাড়িয়ে আনা গিয়েছে, কারণ সেই সময় রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা ছিল। আর তা সফলও হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+