Indian Air Force In Jammu Kashmir: চিন-পাকিস্তানকে দ্রুত জবাব দিতে শ্রীনগরে মোতায়েন হল Mig 29
Indian Air Force In Jammu Kashmir: দেশের সুরক্ষায় বড় পদক্ষেপ ভারতীয় বায়ুসেনার। বিশেষ করে সীমান্ত এলাকায় যেভাবে চিন এবং পাকিস্তান নিঃশ্বাস ফেলছে তাতে বাড়তি সতর্ক বাহিনী। আর এই পরিস্থিতিতে শ্রীনগর এয়ার বেসে অত্যাধুনিক Mig 29 মোতায়েন করল ইন্ডিয়ান এয়ারফোর্স। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিশেষ করে জম্মু ও কাশ্মীরের ( Jammu Kashmir) মতো স্ট্রেটেজিক এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করতে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

MiG-29 fighter jet: কোথায় রয়েছে এই যুদ্ধবিমান
ভারত-পাক সীমান্ত এলাকায় যুদ্ধবিমান মোতায়েন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সুরক্ষায় বড় পদক্ষেপ বাহিনীর ( Indian Air Force)। প্রকাশিত খবর অনুযায়ী, ট্রাইডেন্টস স্কোয়াড্রন, যা পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তর সীমান্ত রক্ষা করে, শ্রীনগরের সেই ( MiG-29 fighter jet) ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলিকে ( Mig 29) । ট্রাইডেন্টস স্কোয়াড্রনকে সেনাবাহিনীর 'ডিফেন্স অফ দ্য নর্থ' বলা হয়।
MiG-29 fighter jet: কি বলছে ভারতীয় বায়ুসেনা
ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার বিপুল শর্মা এই বিষয়ে বলেন, কাশ্মীরে অবস্থিত শ্রীনগরের এই বিমানঘাঁটিটি বেশ উঁচু। শুধু তাই নয়, এই ঘাঁটি থেকে পাকিস্তান এবং চিনের সীমান্তও অনেক কাছে। খুবই কম সময়ে যাতে জবাব দেওয়া সম্ভব হয় সেই কারনেই এই ঘাঁটিতেই Mig 29 যুদ্ধবিমানগুলিকে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্কোয়াড্রন লিডার। এক স্কোয়াড্রন মিগ ২৯ ওই এয়ারবেসে রাখা হয়েছে বলে খবর।
MiG-29 fighter jet: সমরাস্ত্রে সজ্জিত Mig 29
শত্রুকে মুহূর্তে জবাব দেওয়ার জন্যে ভারতীয় বিমানবাহিনীর গর্বের যুদ্ধবিমান মিগ ২৯। সম্প্রতি এই যুদ্ধবিমানকে আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর ভাবে তৈরি করা হয়েছে। এতে দূরের টার্গেটকে ধ্বংস করতে অত্যাধুনিক মিসাইল মোতায়েন করা হয়েছে। আকাশ থেকে আকাশে কিংবা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ যোগ্য মিসাইল মোতায়েন রয়েছে।
এমনকি যুদ্ধের সময় শত্রুপক্ষের যুদ্ধবিমানকে জ্যাম করে দেওয়ার ক্ষগমতা রাখে এয়ারফোর্সের কাছে থাকা Mig 29। এমনকি রাতের অন্ধকারেও এই বিমান উড়তে পারে।
MiG- fighter jet:বালাকোট অপারেশনে ব্যবহার হয়
সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ঘরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা। শত্রুপক্ষের র্যাডারও ধরতে পারেনি। সেই সময় মিগ- এর মতোপ যুদ্ধবিমানকে ব্যবহার করা হয়। এমনকি পরে আমেরিকার তৈরি এফ- ১৬ ধ্বংস করে দেওয়ারও নজির রয়েছে এই যুদ্ধবিমানের।












Click it and Unblock the Notifications