বিশ্ব কাবাডিতে ভারতীয় মহিলাদের জয়ের হ্যাটট্রিক

নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে বিশ্ব কাবাডিতে জয়ের হ্যাট্রিক করল ভারতের মহিলা কাবাডি দল। নিউজিল্যান্ডকে ৪৯-২১ এ হারিয়ে বিশ্ব খেতাব জিতে নিল মেয়েরা।
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত
খেলার শুরু থেকই নিউজিল্যান্ডকে চাপে ফেলেছিল ভারতীয় মেয়েরা। প্রথমার্ধে দাঁড়াতে না পারলেও দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ তৈরি করে নিউজিল্যান্ড। তবে আখেরে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বিপক্ষ দল। ভারতীয় দলের কাছে হার স্বীকার করতে হয়েছে তাদের।
বিজয়ী হিসাবে ১ কোটি টাকা পুরস্কার পেয়েছে ভারতীয় মহিলা দল। অনু রানি শ্রেষ্ঠ স্টপারের খেতাব পেয়েছেন। রাম বাতেরি শ্রেষ্ঠ রাইডারের খেতাব পেয়েছেন।
উল্লেখ্য সেমিফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল।












Click it and Unblock the Notifications