ভারত পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনবে! বার্তা দিলেন রাজ্যপাল

পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনবে ভারত। এমনটাই বললেন কংগ্রেস শাসিত রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র। রবিবারই তাঁকে ওই রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্তকরা হয়েছে।

পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনবে ভারত। এমনটাই বললেন কংগ্রেস শাসিত রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র। রবিবারই তাঁকে ওই রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে।

ভারত পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনবে! বার্তা দিলেন রাজ্যপাল

কলরাজ মিশ্র বলেছেন, পাকিস্তান ভাবছে, অধিকৃত কাশ্মীর তাদেরই। কিন্তু তা ভারতের অংশ বলেছেন তিনি। ভবিষ্যতে এটা তাদের হারাতে হবে। পাক অধিকৃত কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হবে। পাক অধিকৃত কাশ্মীর ভারত ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেছেন কলরাজ মিশ্র।

সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্ত করা নিয়ে মিশ্র বলেছেন, বিষয়টি দেশের অখণ্ডতার সঙ্গে জড়িত। এরপর যখন আইন তৈরি হবে, তা সারা দেশেই প্রযোজ্য হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজেপি শাসিত হিমাচল প্রদেশের রাজ্যপাল পদে ছিলেন উত্তর প্রদেশের বিজেপি নেতা কলরাজ মিশ্র। রাষ্ট্রপতি ভবনের ঘোষণায় তাঁকে সেখান থেকে রাজস্থানে পাঠানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+