করোনার চিকিৎসায় স্বনির্ভর হবে ভারত, দেশেই তৈরি হবে ব়্যাপিড টেস্টিং কিট, জানাল স্বাস্থ্যমন্ত্রক

চিন ভরসা ভেঙেছে। তাই আর কোনও দেশের উপর ভরসা করতে চায় না মোদী সরকার। দেশেই তৈরি হবে এবার করোনা পরীক্ষার ব়্যাপিড টেস্টিং কিট।

চিন ভরসা ভেঙেছে। তাই আর কোনও দেশের উপর ভরসা করতে চায় না মোদী সরকার। দেশেই তৈরি হবে এবার করোনা পরীক্ষার ব়্যাপিড টেস্টিং কিট। দিনে ১ লাখ কিট তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। ৩১ মে-র মধ্যেই তা পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ভারতেই তৈরি হবে টেস্টিং কিট

ভারতেই তৈরি হবে টেস্টিং কিট

আর কোনও দেশ থেকে আমদানি করা হবে করোনা পরীক্ষার ব়্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট। ভারতেই দেশিয় প্রযুক্তিতে কিট তৈরি করবে সরকার। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। মে মাস থেকেই তার উৎপাদন শুরু হয়ে যাবে। দিনে ১ লাখ কিট তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হবে। ৩১-মের মধ্যেই সেটা হাতে পেয়ে যাবে প্রতিটি রাজ্য। এখন শুধু আইসিএমআরের অনুমোদনের অপেক্ষা।

চিনা কিটে গলদ

চিনা কিটে গলদ

করোনা পরীক্ষার জন্য আইসিএমআর চিন থেকে ৫ লাখ ব়্যাপিড টেস্টিং কিট আনিয়েছিল। কিন্তু সেগুলির ব্যবহার শুরু হতেই গলদ ধরা পড়ে। প্রথমে রাজস্থান সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয় করোনা পডেটিভ রোগীকেও নেগেটিভ রিপোর্ট দিচ্ছে এই কিট। তারপরে কেরল এবং তামিলনাড়ও একই অভিযোগ জানায়। পরিস্থিতি বিবেচনা করে সেই কিট ব্যবহার বন্ধ করতে বলে আইসিএমআর। যদিও চিনা সংস্থা সেই অভিযোগ মানতে নারাজ। তাদের পক্ষ থেকে দাবি করা হয় ভারতের স্বাস্থ্যকর্মীরা ঠিক মত কিট ব্যবহার করতে পারছেন না।

দ্বিগুণ দামে কিট কেনা

দ্বিগুণ দামে কিট কেনা

এই ঘটনার তদন্তে উঠে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। তাতে জানা যায় চিনা প্রস্তুকরক সংস্থার কাছ থেকে ২৮৫ টাকা দরে এক একটি কিট আমদানি করে সেটা ৬০০ টাকায় বিক্রি করছে ভারতের ডিসট্রিবিউটার। এই নিয়ে মামলা দিল্লি আদালত পর্যন্ত গড়ায়। আদালত নির্দেশ দেয় ৪০০ টাকার বেশি দাবে এই কিট বিক্রি করা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+