তালিবানদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসছে ভারত, নজরে মস্কো টক

তালিবানদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসছে ভারত, নজরে মস্কো টক

তালিবানদের শাসনে চলে গিয়েছে আফগানিস্তান। এখনও সরকার গঠন করে উঠতে পারেনি তালিবানরা। তাই নিয়ে ফের আলোচনা। তালিবানদের সঙ্গে এই নিেয় আলোচনা বসতে চলছে ১০টি দেশ। ২০ অক্টোবর রাশিয়ায় বসছে বৈঠক। সেই বৈঠকে সামিল হবে ভারতও। এই নিয়ে দ্বিতীয়বার তালিবানদের মুখোমুখি হতে চলেছে ভারত।

 নজরে মস্কো বৈঠক

আফগানিস্তানে এখনও ঠিক মতো সরকার গড়ে উঠতে পারেনি তালিবানরা। চরম অরাজকতা চলছে সেখানে। তালিবানদের অত্যাচারে নাভিঃশ্বাস দশা সাধারণ মানুষের। এই নিয়ে একাধিক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। আবার রাশিয়া, চিন, তুরস্কের মত একাধিক দেশ তালিবানদের শাসনকে স্বীকৃতি দিয়েছে। কীভাবে সরকার গঠনের প্রক্রিয়া তালিবানরা শুরু করবে তা নিয়ে একাধিক দেশের সঙ্গে আলোচনায় বসছে তারা।

এই নিয়ে তৃতীয়বার মস্কো ফরম্যাটে বৈঠক হচ্ছে। সেই বৈঠকে তালিবানসের সঙ্গে আলোচনায় বসবে ১০টি দেশ। তার মধ্য থাকবে ভারতও। এছাড়া থাকবে রাশিয়া, আমেরিকা, চিন, পাকিস্তান,ইরান ও মধ্য এশিয়ার দেশগুলি। তবে ভারতের সঙ্গে তালিবানদের এটাই প্রথম বৈঠক নয় এর আগেও বৈঠক হয়েছে। গত ৩১ অগাস্ট দোহায় আফগানিস্তানের তালিবানদের সঙ্গে বৈঠক করেছে ভারত। দোহার বৈঠক তেমন ইতিবাচক ছিল না। তালিবানরা ভারতের প্রতি ততটা ইতিবাচক মতামত প্রকাশ করেনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানবিকতার স্বার্থে আফগানিস্তানকে সহযোগিতার বার্তা দিয়েছিলে জি-২০ সামিটে।

আফগানিস্তানে সম্পূর্ণ রূপে সরকার গড়ার আগে আন্তর্তাজিক স্বীকৃতি চাইছে। সেকারণেই ৯/১১ দিনে সরকার গঠনের সিদ্ধান্ত বাতিল করেছিল তালিবানরা। আমেরিকার প্রবল আপত্তিতে এবং রাশিয়ার হুমকিতেই অনেকটা সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে তালিবানরা। রাশিয়া রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছিল ৯/১১-র বর্ষপূর্তিতে তালিবানরা সরকার ঘোষণা করলে তাতে সামিল হবে না রাশিয়া সাফ জানিয়ে দিয়েছিল তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+