ভারত এ বছর ৬৫০০ মিলিয়নেয়ার হারাবে, কোটিপতিদের পতনে কোন দেশ রয়েছে শীর্ষে
ভারত এ বছর ৬৫০০ মিলিয়নেয়ার হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু ভারতই নয়, ভারতের সঙ্গে পাল্লা দিয়ে অন্য দেশেও কোটিপতিদের পতন হতে চলেছে। আর কোটিপতিদের সংখ্যা হারানোর ব্যাপারে বিশ্বব্যাপী তালিকায় সবার শীর্ষে রয়েছে আমাদেরই প্রতিবেশী দেশ।
২০২৩ সালের হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট অনুসারে বিশ্বব্যাপী সম্পদ ও বিনিয়োগের স্থানান্তরের প্রবণতা ট্র্যাক করে এমন তথ্য মিলেছে। ভারত ২০২৩ সালে কোটিপতিদের দেশত্যাগের সাক্ষী হতে পারে জানা গিয়েছে। ৬৫০০ জন কোটিপতি ভারত ছাড়তে পারেন বলে জানিয়েছে রিপোর্ট।

আর এই তালিকায় প্রথম স্থানে রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চিন। চিন ১৩,৫০০ কোটিপতি হারানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বর্তমান রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় বৃহত্তম স্থানে থাকা সত্ত্বেও, গত বছর থেকে ভারতের অবস্থানের উন্নতি হতে চলেছে।
গত বছর ভারতের কোটিপতির বহিঃগমন সংখ্যা ছিল ৭৫০০। নিউ ওয়ার্ল্ড ওয়েলথের রিসার্চের প্রধান অ্যান্ড্রু অ্যামোয়েলস উল্লেখ করেছেন, এই দেশত্যাগ বিশেষ উদ্বেগজনক নয়। কারণ ভারত কোটিপতি হারানোর থেকে অনেক বেশি নতুন কোটিপতি তৈরির উপর জোর দেয়।
হেনলি অ্যান্ড পার্টনারস-এর সিইও ডক্টর জুয়ের্গ স্টেফেন বলেন, গত এক দশকে মিলিয়নিয়ার মাইগ্রেশন ক্রমাগত বেড়েছে। বিশ্বব্যাপী ২০২৩ ও ২০২৪ সালে মিলিয়নেয়ার মাইগ্রেশনের সংখ্যা যথাক্রমে ১ লক্ষ ২২ হাজার এবং ১ লক্ষ ২৮ হাজার।

এখন প্রশ্ন উঠছে, কেন ভারত ছাড়ছেন মিলিয়নেয়াররা? প্রাইভেট ওয়েলথ অ্যান্ড ফ্যামিলি অফিসের পার্টনার সুনিতা সিং-দালালের মতে, "নিষিদ্ধ কর আইনের সঙ্গে আউটবাউন্ড রেমিট্যান্স সংক্রান্ত জটিলতার ফলে কোটিপতিরা সরে যাচ্ছেন, তারা অন্যত্র পাড়ি জমাচ্ছেন।
এখন প্রশ্ন কোটিপতিরা কোথায় যাচ্ছেন? এই রিপোর্টে জানা গিয়েছে, দুবাই এবং সিঙ্গাপুর ধনী ভারতীয় পরিবারের জন্য পছন্দের গন্তব্য হয়ে উঠছে। ভারতের পঞ্চম শহর নামে পরিচিত এটি। সরকারশাসিত বিশ্ব বিনিয়োগকারীদের 'গোল্ডেন ভিসা' প্রোগ্রামে অনুকূল করের পরিবেশ, শক্তিশালী ব্যবসায়িক ইকোসিস্টেম ও নিরাপদ, শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে ওই শহরগুলি।

রিপোর্টে আরো জানানো হয়েছে, অস্ট্রেলিয়া ২০২৩ সালে সর্বাধিক ৫২০০ কোটিপতির প্রবাহের সাক্ষী হবে। সংযুক্ত আরব আমীরশাহীতে ২০২২ সালে রেকর্ড-ব্রেকিং প্রবাহ ছিল। এই বছর ৪৫০০ নতুন কোটিপতিকে স্বাগত জানাবে আরব আমিরাত। ২০২৩ সালে সিঙ্গাপুরে ৩২০০ নতুন কোটিপতির প্রবেশ ঘটবে।
একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিলিয়নিয়ার ক্লাবে ২১০০ জনকে যুক্ত করবে। শীর্ষ ১০-এ থাকা তালিকার অন্যান্য দেশগুলি হল সুইজারল্যান্ড, কানাডা, গ্রিস, ফ্রান্স, পর্তুগাল এবং নিউজিল্যান্ড। ভারত ও চিনের মতো দেশ ছেড়ে এইসব দেশে পাড়ি দিচ্ছেন কোটিপতি বা মিলিয়নেয়াররা।












Click it and Unblock the Notifications