চাঁদ থেকে পাথর নিয়ে আসবে ইসরো! কোন বছর হবে চন্দ্রযান-৪ অভিযান?

চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন কে? উত্তর নিঃসন্দেহে নীল আর্মস্ট্রং। ছোটবেলায় আকাশে চাঁদ দেখে সকলেই তাকে অন্তত একবার ছোঁয়ার আশা করেছে। পৃথিবীর এই উপগ্রহ কে নিয়ে রয়েছে হাজার গল্প কথা। রাতের আকাশের রূপালী চাঁদ প্রতিটি মানুষের ফ্যান্টাসি।

তবে সেই চাঁদকেই জয় করেছে মানুষ। চন্দ্র অভিযানে শামিল হয়েছে একাধিক দেশ। তবে সাফল্যের তালিকায় অবশ্যই প্রথম সারিতেই নাম লিখিয়েছে ভারত। শুধু তাই নয়, আজ পর্যন্ত রাশিয়া বা আমেরিকার মতো বৃহৎ দেশ যা করে দেখাতে পারেনি, সেই অসাধ্য সাধন করে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে ভারতীয় স্পেস ল্যান্ডার বিক্রম। চাঁদের কখনও না দেখা অংশ থেকে একাধিক অমূল্য তথ্য সংগ্রহ করেছে রোভার প্রজ্ঞান।

chandrayaan

আর এবার চন্দ্রযান- ৩ মিশনের অসামান্য সাফল্যের পর সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন কবে হবে চন্দ্রযান-৪ মিশনের ঘোষণা। সেই অপেক্ষার অবসান হল বৃহস্পতিবার। আবার চন্দ্র বিজয় করতে কোমর বেঁধে ময়দানে নামছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে এবার আর মহাকাশযান শুধুমাত্র যাদের মাটি ছোঁবে না। বরং চার থেকে পাথর সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে ফিরে আসবে ভারতে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়ে দিলেন চন্দ্রযান-৪ মিশনের সময় সূচি। আগামী ২০২৭ সালে চন্দ্রযান-৪ মিশনের আয়োজন করতে চলেছে ইসরো। মহাকাশযানে থাকবে দুটি হেভি লিফট এলভিএম-৩ রকেট। চন্দ্রযান- ৪ চাঁদের মাটি থেকে পাথরসহ অন্যান্য নমুনা নিয়ে ফিরে আসবে ভারতে। আর তারপরেই চাঁদে মানুষ পাঠানোর ব্যাপারে ব্লুপ্রিন্ট তৈরি হবে, নতুন মিশনের।

এরই পাশাপাশি, আগামী ২০২৬ সালে ভারত সমুদ্রযান উৎক্ষেপণ করতে চলেছে। যা সমুদ্রের তলদেশ অন্বেষণ করতে গভীর সমুদ্রে ৬,০০০ মিটার গভীরতায় একটি ডুবোজাহাজে তিনজন বিজ্ঞানীকে নিয়ে যাবে। এর আগে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদ থেকে উল্কা পাথর সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে এসেছে। পাশাপাশি এই কাজ করেছে জাপানও। আর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+