পাকিস্তানের হামলা থেকে দিল্লিকে বাঁচাতে বড় পদক্ষেপ মোদী সরকারের! আসছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র
সীমান্তে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর এবার দিল্লিকে রক্ষা করতে প্রস্তুতি শুরু মোদী সরকারের।
সীমান্তে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর এবার দিল্লিকে রক্ষা করতে প্রস্তুতি শুরু মোদী সরকারের। মাস তিনেক আগে অভিনন্দন বর্তমানকে নিয়ে ভারতীয় উপমহাদেশের দুই প্রতিবেশী দেশের মধ্যে যে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই স্তিমিত। এরই মধ্যে নরেন্দ্র মোদী সরকার দিল্লির জন্য সর্বাধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী অগাস্টের শেষে দিকে আমেরিকার তরফে এই প্রতিরক্ষা ব্যবস্থার চূড়ান্ত খসড়া পাঠানো হবে ভারতের কাছে। দিল্লির জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ১ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। কূটনৈতিক প্রচেষ্টা ও আলোচনার মাধ্যমে ভারত প্রতিরক্ষার জন্য উন্নততর প্রযুক্তি আসতে চলেছে।
সূত্রের খবর অনুযায়ী, ভারতের হাতে আসতে চলেছে ন্যাশনাল অ্যাডভান্সড সার্ফেস টু এয়ার মিশাইল সিস্টেম টু। যা আমেরিকা ওয়াশিংটনকে বাঁচাতে ব্যবহার করে আসছে ২০০৫ সাল থেকে। ইতিমধ্যেই এই প্রযুক্তি বিশ্বের সাতটি দেশের হাতে রয়েছে। যাদের মধ্যে রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড এবং স্পেন। এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে হামলাকারী দেশের বিমান হোক কিংবা চালক বিহীন কোনও কিছু, যা নিমেষেই ধ্বংস হয়ে যাবে।
নতুন এই প্রযুক্তিকে ভিআইপি-৮৯-এর অংশ হিসেবে বর্ণনা করা হচ্ছে। দিল্লিতে রয়েছে রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক। যা হল ভিভিআইপি এলাকার মধ্যে। এই ভিভিআইপি জায়গাগুলিকে ব্যাখ্যা করতে ভিআইপি-৮৯ শব্দবন্ধ ব্যবহার করা হয়।












Click it and Unblock the Notifications