বায়ু সেনার জন্য ৮৩টি তেজস সহ ২০০টি যুদ্ধবিমান কিনবে ভারত
বায়ু সেনার জন্য ৮৩টি তেজস সহ ২০০টি যুদ্ধবিমান কিনবে ভারত
ভারতীয় বায়ু সেনা বাহিনীকে আরও শক্তিশালী ও বিমানের হ্রাস অবক্ষয়ের জন্য ২০০টি যুদ্ধবিমান কেনা হবে বলে রবিবার জানিয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার।

হ্যালের থেকে কেনা হবে তেজস
তিনি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী হ্যাল উৎপাদিত ৮৩টি এলসিএ তেজস ১এ অ্যাডভান্সড যুদ্ধ বিমান কেনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অজয় কুমার আরও জানিয়েছেন যে এগুলি ছাড়াও বায়ুসেনার অনুরোধের ভিত্তিতে আরও ১১০টি যুদ্ধবিমান কেনার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ‘মোট ২০০টি যুদ্ধবিমান কেনা হবে'। প্রতিরক্ষা সেক্রেটারি বলেন, ‘৮৩টি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট মার্ক ওয়ান এ কেনার চুক্তি চূড়ান্ত করার স্তরে রয়েছে, অত্যাধুনিক ওই যুদ্ধবিমানগুলি ভারতের এই মুহূর্তে খুবই প্রয়োজন।' তিনি আরও জানিয়েছেন যে অবশ্যই এ বছরেই এলসিএএস-এর চুক্তিতে সাক্ষর হবে।

বায়ুসেনার ঝুলিতে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক বিমান
প্রতিরক্ষা সচিবকে জিজ্ঞাসা করা হয় যে নতুন বিমানটি অধিগ্রহণের জন্য কোন সময়সীমা চূড়ান্ত করা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে চাই'। সচিব জানান, যুদ্ধবিমানের ডিজাইন চূড়ান্ত হয়ে গিয়েছে। এলসিএ মার্ক ১এ জেটস হ্যাল প্রত্যেক বছরে আট থেকে ১৬টি করে উৎপাদন করবে। যদি আরও প্রয়োজন হয়, তবে তা বাড়ানো হবে বলে জানান তিনি। বর্তমানে বায়ু সেনার কাছে সুখোই ৩০এমকেআইএস, মিরাজ ২০০এস, মিগ ২৯এস এবং এজিং জাগুয়ার্স ও মিগ ২১ বিসন যুদ্ধবিমান রয়েছে।

বাতিল মিগ–২৭ বিমান
প্রসঙ্গত, সাতটি সুইং-উইং মিগ-২৭ যুদ্ধবিমানের সর্বশেষ বিমানটি ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু গত ২৭ ডিসেম্বর তাকে বাতিল করা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications