দীপিকার মাথার দাম ঘোষণাকারী বিজেপি নেতা 'সুপ্রিম' নির্দেশ নিয়ে যা বললেন
দেশের সর্বোচ্চ দালতের রায় এসে গিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ২৫ জানুয়ারি , দেশের সমস্ত রাজ্যেই মুক্তিপাবে দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর, রণবীর সিং অভিনীত 'পদ্মাবত'।
দেশের সর্বোচ্চ দালতের রায় এসে গিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ২৫ জানুয়ারি , দেশের সমস্ত রাজ্যেই মুক্তিপাবে দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর, রণবীর সিং অভিনীত 'পদ্মাবত'। আর সর্বোচ্চ আদালতের নির্দেশের পর ক্ষুব্ধ রাজপুত কার্নি সেনা থেকে বিজেপি-র বহু নেতারাই।

এদিকে, দীপিকা পাড়ুকোনের মাথার দাম ঘোষণাকারী বিজেপি নেতা সূরজ পাল আমু জানিয়েছেন, এই ছবি ২৫ জানুয়ারি মুক্তি পেলে তা দেশকে দুটি টুকরো করে দেবে। পাশাপাশি , তাঁর দাবি,এই রায় হিন্দুদের সংবেদনশীলতাকে আঘাত করেছে ।
শোনা যাচ্ছে রাজস্থান ও হরিয়ানা সরকার পের একবার সুপ্রিমকোর্টে এই নির্দেশের বিরুদ্ধে আপিল করতে পারে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশটি খতিয়ে দেখার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে রাজস্থান সরকার জানিয়েছে, সুপ্রিমকোর্টের নির্দেশকে তাঁরা সম্মান করেন । এদিকে, পদ্মাবত নিয়ে সুপ্রিম কোর্চের রায়ে বেশ ক্ষুব্ধ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা অনিল ভিজ। তিনি জানিয়েছেন, মহামান্য আদালত তাঁদের পক্ষের কথা না শুনেই রায় দিয়েছে। তবে সেই সিদ্ধান্ত তাঁরা মেনে চলবেন।কিন্তু এরপরও তাঁরা খতিয়ে দেখবেন, তাঁদের আপিলের জায়গা রয়েছে কী না। এদিকে, বিজেপি শাসিত মধ্যপ্রদেশেও প্রায় একই সুরে সুর মেলাতে চলেছে।












Click it and Unblock the Notifications