মোদীর আমলেই বিভক্ত হবে ভারত! ভোটের মধ্যেই প্রাক্তন পাক প্রশাসকের মন্তব্যে তীব্র বিতর্ক
দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ভারতের লোকসভা ভোটের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। ভারতের সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন সিনেটর ফয়সাল আবিদি। আগামী কয়েক বছরের মধ্যেই ভারত কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যাবে, এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রশাসক।
ভারত ২০২৬ সালের নভেম্বরের মধ্যে বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যাবে, পাকিস্তানের প্রাক্তন সিনেটরের মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। অখন্ড ভারত প্রসঙ্গে নিকজের বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রশাসক এমন একটি মন্তব্য করেছেন যা শুধু লোকসভা ভোটের মধ্যে বিতর্কের জন্মই দেয়নি একইসঙ্গে ভারতের অখন্ডতার ভবিষ্যত নিয়য়েও প্রশ্ন তুলে দিয়েছে।

এর উত্তরে, প্রাক্তন সিনেটর বলেন, 'যখন ভারত তাদের পার্লামেন্টে 'অখন্ড ভারত'-এর একটি ম্যাপ দেখিয়েছিল তখন নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং পাকিস্তান তখন ক্ষুব্ধ হয়েছিল। পাকিস্তান যখন এটি নিয়ে কথা বলেছিল তখন লোকেরা আমাদের উপহাস করেছিল, কিন্তু এটি সত্য হয়েছিল। আমি আপনাকে ২৬ তারিখে প্রতিশ্রুতি দিচ্ছি। ২০২৬ সালের নভেম্বরে ভারত টুকরো টুকরো হয়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন মোদী ক্ষমতায় থাকা অবস্থায় ভারত ধ্বংস করতে হবে।
"...Allah will break India(Bharat Mata) into pieces..."
— Pakistan Untold (@pakistan_untold) May 3, 2024
- Ex-senator Pakistan pic.twitter.com/jg4O4fJsUK
ভারতের লোকসভা নির্বাচন যখন মধ্যগগনে তখন পাকিস্তানের প্রাক্তন সিনেটর ফয়সাল আবিদি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব সম্পর্কিত তাঁর জ্বালাময়ী বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।আবিদির উস্কানিমূলক বক্তব্য, বিশেষ করে মোদী ক্ষমতায় থাকাকালীন ভারতের খণ্ডিত হওয়ার বিষয়ে তার জোর, বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া জাগিয়েছে।
সমাজ মাধ্যমেও এবিষয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, একজন বিক্ষুব্ধ ভারতীয় মন্তব্য করেছেন, "আপনার দেশের দিকে মনোনিবেশ করুন যেটি দরিদ্র হয়ে গেছে। ভারত নিয়ে চিন্তা করবেন না। ভারত নিজের যত্ন নেবে। ঈশ্বরকে বলুন আপনার দেশকে আগে বাঁচাতে।"












Click it and Unblock the Notifications