করোনার অতিমারী থেকে লাদাখ সংঘাতের মাঝে প্রতিরক্ষায় ভারতের ব্যয় বরাদ্দ ছুঁয়েছে নয়া রেকর্ড
করোনার অতিমারী থেকে লাদাখ সংঘাতের মাঝে প্রতিরক্ষায় ভারতের ব্যয় বরাদ্দ ছুঁয়েছে নয়া রেকর্ড
করোনার প্রবল অতিমারীর দাপট প্রথম স্পষ্ট হয় ২০২০ সালে। সেই সময় মে মাসে ভারতে প্রবল হারে করোনার বাড়-বাড়ন্ত পরিলক্ষিত হতে থাকে। এদিকে, ২০২০ সালে ভারত যখন প্রবল হারে করোনার প্রথম ধাক্কার জেরে বিপর্যস্ত , তখনই লাদাখ সীমান্ত দিয়ে আগ্রাসী ভূমিকার চিনা ফৌজ পা বাড়ায়। এই পরিস্থিতিতে ২০২০ সালে ভারত প্রতিরক্ষা খাতে কত ব্যয় বরাদ্দ করেছে ,দেখা যাক।

ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয়
প্রসঙ্গত, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তরফে জানাো হয়েছে, ২০২০ সালে বিশ্বের যে তিনটি দেশ প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় বরাদ্দ করেছে তার মধ্যে ভারত তৃতীয় স্থানে। ভারতের আগে রয়েছে আমেরিকা ও চিন।

পরিসংখ্যান একনজরে
প্রসঙ্গত, ২০২০ সালে একই সঙ্গে লাদাখ পরিস্থিতি ও করোনা পরিস্থিতির মোকাবিলা করেছে দেশ। ২০২০ সালে বিশ্বের সমস্ত দেশে প্রতিরক্ষা খাতে যে অর্থব্যয় হয়েছে তার ৩৭ শতাংশ এসেছে আমেরিকা থেকে, চিন ব্য়য় করেছে ১৩ শতাংশ, আর ভারত ব্যয় করেছে ৩.৭ শতাংশ।

প্রতিরক্ষা ও পরিসংখ্যান
২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে ৭৭৮ বিলিয়ন মার্কিন ডলার, চিন খরচ করছে ২৫২ বিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে, ভারত প্রতিরক্ষা খাতে ৭২.৯ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে ২০২০ সালে। রিপোর্ট বলছে এই তিন দেশই ২০১৯ সালে প্রতিরক্ষা খাতে ব্যায়ের থেকে ২০২০ সালে ব্যয় বাড়িয়েছে। ভারত ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে ২.১ শতাংশ। চিন ১.৯ শতাংশ বাড়িয়েছে প্রতিরক্ষা কাতে ব্য়য়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ৪.৪ শতাংশ বাড়িয়েছে প্রতিরক্ষা খাতে ব্যয়।

প্রতিরক্ষা খাতে খরচ ও শক্তিধর দেশ
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা নিজের জিডিপির ৩.৭ শতাংশ প্রতিরক্ষা খাতে খরচ করেছে। চিন সেক্ষেত্রে সেদেশের জিডিপির ১.৭ শতাংশ খরচ করেছে প্রতিরক্ষা খাতে, আর ভারত জিডিপির ১.৯ শতাংশ খরচ করেছে প্রতিরক্ষা খাতে। তবে প্রাসঙ্গিকভাবে দেখা যাচ্ছে ২০১১ থেকে ২০২ সালের মধ্যে আমেরিকার প্রতিরক্ষা খাতে ব্যয়ের পরিমাণ ১০ শতাংশ কমেছে।












Click it and Unblock the Notifications