Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওবামার ভারত সফরের সময় হামলা চালাতে পারে লস্কর-এ-তৈবা, উদ্বিগ্ন কেন্দ্র

ওবামার ভারত সফরের সময় হামলা চালাতে পারে লস্কর-এ-তৈবা, উদ্বিগ্ন কেন্দ্র
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর : পাকিস্তানের স্কুলে ভয়াবহ জঙ্গি হামলায় উদ্বিগ্ন ভারত সরকারও। দেশের সমস্ত রাজ্য সরকারকে যথাযথ নিরাপত্তা নেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। মল, স্কুল, হাসপাতাল-সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা আরও জোরদার করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এসংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পেশোয়ারের স্কুলে যে জঙ্গি হানা হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে তা কড়া সমালোচনার মুখে পড়েছে। এই ঘটনার পরেই দেশের সমস্ত রাজ্যগুলিতে এই সতর্কতা জারি করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, আসলে বিদেশি গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা উদ্বেগে ভারত সরকার। কেন্দ্রের কাছে খবর এসেছে যে আগামী মাসে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ভারত সফরে আসছেন। সেই সময়ই লস্কর-এ-তৈবা একটি বড় সড় জঙ্গিহানার ছক কষছে।

এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাসূত্রে খবর, গত বছর অক্টোবর মাসে মধ্যপ্রদেশের জেল থেকে পালিয়ে যাওয়া পাঁচ জন পালিয়ে যায়। যাদের জঙ্গি সন্দেহ করা হচ্ছে। এখনও তাদের গ্রেফতার করা যায়নি। এই পাঁচ জেল পালানো আসামীর ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

নতুন বছরের গোড়াতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে ২০১০ সালে ভারত সফরে এসেছিলেন ওবামা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+