রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিতে নজর! ভারতীয়দের দেশে ফেরাতে একাধিক এয়ারলাইন্সের সঙ্গে কথা

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখনও উত্তেজনা রয়েছে। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে মহাবিপদ। এই মুহূর্তে গোটা দেশের নজর রয়েছে এই দুই দেশের উপর। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। এই অবস্থায় মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অংশে ব

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখনও উত্তেজনা রয়েছে। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে মহাবিপদ। এই মুহূর্তে গোটা দেশের নজর রয়েছে এই দুই দেশের উপর। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। এই অবস্থায় মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অংশে বসবাসকারী ভারতীয়দের জন্যে অ্যাডভাইজারি জারি করে।

একাধিক এয়ারলাইন্সের সঙ্গে কথা

যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়ার কথা বলা হয়। ইউক্রেনের রাজধানি কিবে থাকা ভারতীয় দূতাবাসের তরফে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে।

কিন্তু ইউক্রেন ছাড়ার কথা বলা হলেও তা সম্ভবপর হয় না। কারন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের আবহে একাধিক বিমান সংস্থা রাতারাতি বন্ধ করে দেয় বিমান চলাচল। শুধু তাই নয়, টিকিটের দামও ভয়ঙ্কর বেড়ে যায়। এই অবস্থায় আটকে পড়েছে বহু ভারতীয়। যদিও ভারতীয় দূতাবাসের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

দূতাবাসের তরফে জানানো হয় যে, বহু ভারতীয় ছাত্র এই মুহূর্তে ইউক্রেনে রয়েছে। তাঁদের পরিবার ভয়ঙ্কর চিন্তার মধ্যে রয়েছে। এই অবস্থায় ভারত এবং ইউক্রেনের মধ্যে বিমান চলাচল আরও বাড়াতে চাইছে ভারত। আর সেজন্যে একাধিক এয়ারলাইন্সের সঙ্গে অসামরিক বিমান মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বিমান চলাচল ওই রুটে আরও যাতে বাড়ানো হয় সেদিকেও কার্যত এয়ারলাইন্সগুলিকে বলা হয়েছে।

জানা যাচ্ছে ভারতীয় নাগরিকদের এবং ভারতে থাকা তাঁদের পরিবারকে আপডেট দেওয়ার জন্যে বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে। ইউক্রেনে থাকা ভারতীয় দূতাবাস এবং বিদেশমন্ত্রকে এই বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, ভারতের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে এই মুহূর্তে থাকা মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন।

বাইডেন জানিয়েছেন, এই মুহূর্তে ইউক্রেনের অবস্থা খুবই খারাপ। যে কোনও মুহূর্তে বদল হতে পারে। ফলে দ্রুত আমেরিকার ফেরত আসার নির্দেশ মিস্টার প্রেসিডেন্টের।

অন্যদিকে সুত্রের খবর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। বিভিন্ন সংবাদমাধ্যমে পাওয়া খবর অনুযায়ী রাশিয়া Crimea-তে থাকা ব্যাপক সেনা এবং যুদ্ধ মহড়ার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, ধীরে ধীরে সেনাও সরানো শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। গত ২৪ ঘন্টা আগেই রুশ প্রেসিডেন্ট জানিয়েছিলেন, মস্কো কোনও ধরনের যুদ্ধের পক্ষে নয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছেন পুতিন। আর এর পরেই ধীরে ধীরে সেনা সরানোর কাজ শুরু হয়েছে। এমনটাই রাশিয়ার তরফে বার্তা দেওয়া হয়েছে।

অন্যদিকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ধীরে ধীরে সীমান্ত থেকে সরছে রুশ সেনা। আর তা দেখে স্বস্তির বার্তা দিচ্ছে বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+