INDIA Vs NDA: ২৪-এর আগে ‘ইন্ডিয়া’-কে ধাক্কা! মোদীর মঞ্চে শরদ-যোগে নয়া সমীকরণের জল্পনা

মহারাষ্ট্রে এনসিপিতে বিভাজন ঘটালেন যাঁরা, তাঁদের সঙ্গেই এক মঞ্চ শেয়ার করলেন দলের সুপ্রিমো শরদ পাওয়ার। বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'র অন্যতম নেতা সবার বারণ না শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে বিদ্রোহীদের সঙ্গে উপস্থিত থাকা নিয়ে মহারাষ্ট্র রাজনীতিতে শুরু হয়েছে বিস্তর জল্পনা।

জল্পনা শুরু হয়েছে জাতীয় ক্ষেত্রেও। বিশেষ করে বিরোধী মঞ্চ ইন্ডিয়ার জন্য তা অস্বস্তিকর। ইন্ডিয়ার পক্ষ থেকে এমনকী এনসিপি দলের অনেকেই তাঁকে এই মঞ্চে শামিল হলে নিষেধ করেছিল। কিন্তু তা শোনেননি 'ইন্ডিয়া'র অন্যতম প্রধান ও বরিষ্ঠ নেতা শরদ পাওয়ার।

INDIA Vs NDA

এদিন প্রধামন্ত্রীর উপস্থিতিতে মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, তাঁর দুই ডেপুটি বিজেপির দেবেন্দ্র ফড়নবিস ও এনসিপির বিদ্রোহী নেতা অজিত পাওয়ার। তাঁদের সঙ্গে মঞ্চে দেখা গেল এনসিপির প্রধান শরদ পাওয়ারকেও। সাত বছর পর তিনি মোদীর সঙ্গে একমঞ্চে হাজির হলেন।

২০২৪ লোকসভা নির্বাচনের প্রাক্কালে যখন বিরোধীরা জোট বেঁধেছেন, সবাই একত্রিত হয়ে গড়ে তুলেছেন জোটের মঞ্চ ইন্ডিয়া, তখন শরদ পাওয়ার মতো বর্ষীয়ান নেতা শরদ পাওয়া ক্ষমতাসীন বিজেপি ও জোট শরিকদের সঙ্গে একাসনে উপস্থিত থাকলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এনসিপি প্রধান শরদ পাওয়ার পরস্পরকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিলেন।

এখন প্রশ্ন হল বিরোধী মঞ্চের অন্যতম প্রধান নেতা শরদ পাওয়ার কেন মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মিত্রশক্তিদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন। বিরোধী অন্যান্য দলের তরফে যখন এই অনুষ্ঠানের আমন্ত্রণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, তখন কেন তিনি মঞ্চ শেয়ার করে বিতর্কে জড়িয়ে পড়লেন?

এর ফলে বিরোধীদের একতা অনেকাংশে ধাক্কা খাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন পুণের ওই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে উঠেই এনসিপি প্রধান শারদ পাওয়ারকে দেখে, তাঁর কাছে চলে যান। উভয়ে করমর্দন করেন। কথা বলেন। তারপর হাস্যমুখে শরদ পাওয়ার প্রধানমন্ত্রী মোদীর পিঠ চাপড়ে দেন। মুখে হাসি লেগেছিল প্রধানমন্ত্রীরও।

২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিরোধী ২৬টি দল মিলিত হয়ে ইন্ডিয়া নামে এক মঞ্চ তৈরি করেছে। ইতিমধ্যে দুটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় বৈঠক হওয়ার কথা মহারাষ্ট্রে। তার আয়োজনের দায়িত্বে রয়েছে শিবসেনার উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পাওয়ারের।

তার আগে শরদ পাওয়ারকে নিজেদের 'মঞ্চে' টেনে মাস্টারস্ট্রোক দিল বিজেপি এবং শিবসেনা ও এনসিপির বিদ্রোহী শিবির। লোকমান্য তিলক স্মারক মন্দির ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরদ পাওয়ার। এদিনের মঞ্চে ছিলেন মহারাষ্ট্রের মহাবিকাশ আগাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া শিবসেনার একনাথ শিন্ডে, এনসিপির অজিত পাওয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+