INDIA Vs NDA: মায়াবতীর মুখে ভোট পরবর্তী জোটের কথা, মিশন ২৪-এ কোন দিকে ঝুঁকে বিএসপি
২০২৪-এর মহাসংগ্রামের আগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ বেছে নিয়েছে। কেউ গিয়েছে ইন্ডিয়ার দিকে, কেউ এনডিএ-র দিকে। এখনও অনেক দল নিরপেক্ষ অবস্থানে রয়ে গিয়েছে। তাদের মধ্যে অন্যতম বিএসপি। বিএসপি বা বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী এই পরিস্থিতিতে ভারসাম্যের রাজনীতিরে বার্তা দিলেন।
মায়াবতী জানালেন, তিনি ভোট পরবর্তী জোটের পক্ষে। চারটি রাজ্য তিনি ভোট পরবর্তী জোটের দিকে তাকিয়ে রয়েছে বলে তিনি মনে করেন। তাহলে কোন পক্ষ নিচ্ছেন তিনি? সেই ইঙ্গিতও দিয়েছেন বিএসপি নেত্রী। তিনি বলেন, প্রান্তিক মানুষের উন্নতির জন্য 'জনহিত কি মজবুর সরকার' থাকা ভালো।

আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে দু-পক্ষই তাদের শক্তি প্রদর্শন করেছে। বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ ৩৮টি দলের সমর্থন রয়েছে বলে দাবি করেছে। আর কংগ্রেসের নেতৃত্বে ২৬টি বিরোধী দল এক হয়েছে। ভারতীয় ন্যাশনালিস্ট ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া নামে মঞ্চ গড়ে তারা প্রস্তুত বিজেপিকে উৎখাত করতে।
বহুজন সমাজ পার্টি বা বিএসপি এখনও পর্যন্ত উভয় জোট থেকে দূরত্ব বজায় রেখেছে। মঙ্গলবার দু'টি রাজ্যে ভোট-পরবর্তী নির্বাচনের জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। নয়াদিল্লিতে বিএসপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএসপি সুপ্রিমো বলেছেন, ক্ষমতার ভারসাম্য, সংখ্যালঘু, দলিত ও সমাজের অনগ্রসর শ্রেণির উন্নতি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানা-- এই চারটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের পরে সরকারে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হবে। প্রান্তিক জনগোষ্ঠী ও মুসলমান তথা সখ্যালঘুদের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী জোট সরকার। অহংকারী সরকারের পরিবর্তে জনহিত কি মজবুর সরকার গঠন করতে হবে।
তাঁর কথায়, সরকারকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। তিনি তাঁর এই ভাস্যেমর মাধ্যমে ভারসাম্যের রাজনীতির বার্তা দিয়েছেন। তিনি সবার জন্যই দুয়ার খুলে রাখছেন। ভোটের ফলাফল দেখে তিনি তাঁর অবস্থান স্থির করবেন বলে ইঙ্গিত দিয়েছেন। মায়াবতীর দলের জারি করা বিবৃতিতে তেমনই আভাস মিলেছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications