INDIA Vs NDA: বিরোধী জোটের ‘মুখ’ হতে চেয়েছিলেন, মোদীকে সমর্থনে শেষে ভিড়লেন এনডিএ-তেই
২০১৯-এর নির্বাচনের আগে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি প্রধান চন্র্এবাবু নাইডু মোদী বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। বিরোধী ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে তিনিও ছিলেন অগ্রভাগে। কিন্তু এবার তিনি অনেকাংশেই নীরব। ২৬ দলের বিরোধী মঞ্চ ইন্ডিয়া-য় নাম-গন্ধ নেই চন্দ্রবাবুর।
চন্দ্রবাবু নাইডু যে এবার বিরোধী মঞ্চে নেই, তা বোঝাই যাচ্ছিল। আবার এমন জল্পনাও শুরু হয়েছিল তিনি আবার এনডিএ শিবিরে ফিরতে পারেন। তিনি যখন অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় ছিলেন, তখন তাঁর দল এনডিএ-রই সদস্য ছিল। আবারও তিনি সেই এনডিএ-তেই ফিরে যেতে চলেছেন। এমনই আভাস মিলল দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ বিলেকে সমর্থনে।

জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস, নবীন পট্টনায়কের বিজেডির পর চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি দিল্লির আমলা নিয়ন্ত্রণ বিলের সমর্থন করেছেন। এই বিল পাস করতে কেন্দ্রের সরকারকে সমর্থনের আশ্বাস দিয়েছেন তেলেগু দেশম পার্টির সুপ্রিমো। রাজ্যসভায় এই বিল পাস করানো নিয়ে যে সংশয় ছিল বিজেপি তথা এনডিএ-র তা কেটে গেল তিন দলীয় সমর্থনে।
রাজ্যসভায় বিলে মাসেও শুধু নয় টিডিপি যে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির দিকেই থাকবে তার আবাস পাওয়া গেল এদিন। রাজনৈতিকভাবে তিনি প্রধানমন্ত্রীকে সমর্থন করে ফের এনডিএ-র দিকে ভিড়লেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড়ো অংশ। এই বিলে সমর্থন করে তিনি আসলে এনডিএ-তে প্রত্যাবর্তনের রাস্তা পরিষ্কার করলেন।
বর্তমানে টিডিপির লোকসভায় সদস্য সংখ্যা ৩ এবং রাজ্যসভায় ১। ফলে চন্দ্রবাবু নাইডুকে না হলেও রাজ্যসভায় দিল্লি অধ্যাদেশ বিল পাস হয়ে যেত। কিন্তু ২০১৪-র এনডিএ শরিক যে ২০২৪-এও ভিড়তে চান এনডিএ-তে। তাই কালবিলম্ব না করে চন্দ্রবাবু নাইডু এনডিএ-তে ফেরার গৌরচন্দ্রিকাটা সেরে রাখলেন।

২০১৪ সালের এনডিএ-র শরিক হঠাৎই ২০১৯-এ নরেন্দ্র মোদীর বিরোধী হয়ে উঠলেন। সে সময় অন্ধ্র ক্ষমতায় ছিলেন তিনি। কেন্দ্র বিজেপির সরকারের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বে তিনি সমস্ত দলকে এক মঞ্চে আনার চেষ্টা করেন। রাজ্যে রাজ্যে গিয়ে তিনি বিভিন্ন দলের সঙ্গে দেখা করেন। কিন্তু সে অর্থে কোনও ফায়দা তুলতে পারেননি তিনি।
অন্ধ্রপ্রদেশে তাঁর ভরাডুবি হয়। কার্যত রাজনীতি থেকে এই পাঁচ বছর হারিয়ে যান তিনি। ২০২৪ লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিনি আবার ভেসে উঠতে চাইছেন। জাতীয় রাজনীতি এতদিন তাঁর নাম-গন্ধ ছিল না। এখন তিনি ফের জেগে উঠে এনডির পালে হাওয়া দিতে শুরু করলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications