India TV-CNX Survey: প্রধানমন্ত্রী হিসেবে পছন্দেও জাত বিভাজন! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
বিহারের জাত শুমারির রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে বিহারের ৮৪ শতাংশ মানুষ পিছিয়ে। এই রিপোর্ট প্রকাশের একদিনের মধ্যে আরও এক সমীক্ষা রিপোর্ট সামনে এসেছে। তা হল প্রধানমন্ত্রী হিসেবে পছন্দেও জাত বিভাজন। এই সমীক্ষা চালায় ইন্ডিয়া টিভি- সিএনএক্স।
সমীক্ষায় উঠে এসেছে, এগিয়ে থাকা জাতগুলি নরেন্দ্র মোদীকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। অন্যদিকে মুসলিমদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছেন রাহুল গান্ধী। সমীক্ষা অনুসারে ৭০ শতাংশ ফরোয়ার্ড কাস্ট ভোটার নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। যেখানে তাদের মধ্যে মাত্র ১২ শতাংশ রাহুল গান্ধীকে তাদের নেতা হিসেবে দেখতে চান।

সমীক্ষায় অন্য নেতাদের নামও এসেছে। সেখানে বলা হয়েছে, ৬ শতাংশ মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। ৪ শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। মাত্র ১ শতাংশ নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
মুসলিম ভোটারদের মধ্যে রাহুল গান্ধীকে পছন্দ করছেন ৫২ শতাংশ মানুষ। তাদের মধ্যে ১৪ শতাংশ বলেছেন, তারা অরবিন্দ কেজরিওয়ালকে তাদের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। ৮ শতাংশ অখিলেশ যাদবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। ৫ শতাংশ এআইএমআইএম প্রধান ওয়াইসিকে চাইছেন। তিন শতাংশ মাত্র নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন।
সামগ্রিকভাবে সমীক্ষায় বলা হয়েছে, ৬১ শতাংশ ভোটার আবারও নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। ২১ শতাংশ রাহুল গান্ধীকে. ৩ শতাংশ করে অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে, ২ শতাংশ নীতীশ কুমার ও মায়াবতীকে প্রধানমমন্ত্রী হিসেবে দেখতে চান।
বিহারের জাত শুমারির রিপোর্ট সামনে আসার পরে দেশের ১২ টি রাজ্যের ৪৮ টি লোকসভা আসনে সমীক্ষা চালায় ইন্ডিয়া টিভি- সিএনএক্স।












Click it and Unblock the Notifications