কর্ণাটক বিধানসভায় বাজিমাত করবে কে! কী বলছে ইন্ডিয়া টুডের সমীক্ষা

কর্ণাটক বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী ১২ মে। ২২৪টি আসনে লড়াই হবে মূলত কংগ্রেস, বিজেপি ও জেডিএসের মধ্যে।

কর্ণাটক বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী ১২ মে। ২২৪টি আসনে লড়াই হবে মূলত কংগ্রেস, বিজেপি ও জেডিএসের মধ্যে। কংগ্রেসের সিদ্দারামাইয়া এই মুহূর্তে সরকারে রয়েছেন। তবে ভোটের পরও তিনি ক্ষমতা ধরে রাখতে পারবেন কিনা তা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন।

কর্ণাটক বিধানসভায় বাজিমাত করবে কে! কী বলছে ইন্ডিয়া টুডে

অন্যদিকে বিজেপি কি পারবে বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বে সরকার গঠন করতে? অথবা জেডিএস-এর এইচডি কুমারস্বামী কতটা প্রভাব ফেলতে পারবেন আসন্ন বিধানসভা নির্বাচনে? কোন দলের পাল্লা কতটা ভারী? কী বলছে ইন্ডিয়া টুডে ও কারভির জনমত সমীক্ষা। দেখে নেওয়া যাক একনজরে।

কী বলছে সমীক্ষা

মুখ্যমন্ত্রী হিসাবে কে এগিয়ে এই প্রশ্নে কর্ণাটকবাসী মনে করছেন, সিদ্দারামাইয়া এগিয়ে রয়েছেন। সিদ্দারামাইয়া পেয়েছেন ৩৩ শতাংশ ভোট। এদিকে বিএস ইয়েদুরাপ্পা পেয়েছেন ২৬ শতাংশ ভোট। এবং এইচডি কুমারস্বামী পেয়েছেন ২১ শতাংশ ভোট।

সিদ্দারাইমা কেমন কাজ করেছেন?

খুব ভালো কাজ করেছেন। বলছেন ১০ শতাংশ জনতা। ভালো কাজ করেছেন বলছেন ২৮ শতাংশ। গড়পড়তা কাজ করেছে কংগ্রেস সরকার বলছেন ৩১ শতাংশ রাজ্যবাসী। আর বাজে কাজের কথা বলেছেন ২০ শতাংশ মানুষ। খুব বাজে কাজ করেছে সিদ্দারামাইয়া সরকার। মত ৯ শতাংশের। এবং ২ শতাংশ কিছু বলতে চাননি।

কাবেরীর রায় কি কংগ্রেসকে সাহায্য করেছে?

এই প্রশ্নে হ্যাঁ বলছেন ৪৯ শতাংশ মানুষ। কাবেরী ইস্যুতে কংগ্রেসের কোনও সুবিধা হয়নি। মত ৩৪ শতাংশে। বাকী ১৭ শতাংশ এই প্রশ্নে কোনও জবাব দিতে পারেননি। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ না হলেও বেশিরভাগ মানুষ কংগ্রেসের পক্ষে কাবেরীর রায় গিয়েছে বলে দাবি করেছেন।

রাহুল গান্ধীর মন্দির যাত্রা কী কংগ্রেসকে সাহায্য করবে?

এই প্রশ্নে ৪২ শতাংশ মানুষ বলেছেন, হ্যাঁ। কর্ণাটকের মন্দিরে মন্দিরে ভোটের প্রচারের ফাঁকে রাহুলের ঘোরা কংগ্রেসকে সাহায্য করবে। ৩৫ শতাংশ মানুষ মনে করছেন, রাহুলের ঘোরা কোনও কাজে আসবে না॥ বাকীরা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+