আমেরিকার পর এবার রাশিয়ার সাথে ঐতিহাসিক সহায়তা চুক্তি স্বাক্ষরের পথে ভারত
আমেরিকার পর এবার রাশিয়ার সাথে ঐতিহাসিক সহায়তা চুক্তি স্বাক্ষরের পথে ভারত
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঐতিহাসিক লজিস্টিক্স সমর্থন চুক্তি স্বাক্ষরের প্রায় পাঁচ বছর পর এবার রাশিয়ার সাথেও এই অভিন্ন চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত ভারত।

সূত্রের খবর , খুব শীঘ্রই ভারত ও রাশিয়ার মধ্যে রেপ্লোক্রাকল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট বা আরএলএ স্বাক্ষর হতে চলেছে। উভয়পক্ষই এই লজিস্টিক্স সমর্থন চুক্তি স্বাক্ষরের শর্তে একমত হয়েছে বলে জানা যাচ্ছে।
এর ফলে আগামীতে ভারতীয় নৌসেনার কোনও জাহাজ রাশিয়ার কোনও বন্দরে প্রবেশ করলে জ্বালানী, খাদ্য ও জল, এবং বন্দর পরিষেবা সরবরাহ করবে রাশিয়া। হবে। পাশাপাশি ভারতীয় বায়ু সেনার বিমানগুলিকেও অনুরূপ সহায়তা দেওয়া হবে। রাশিয়ার জন্য একই সুবিধা প্রদান করবে ভারত।
এছাড়াও, ভারতীয় পরিষেবা কর্মীরা যারা আরএলএল গ্রহণ করবে তারা স্থানীয় পরিবহণে সহায়তা পাবে বলেও জানা যাচ্ছে। ভারতীয় বন্দর এবং বিমান বন্দরগুলিতে রাশিয়ান জাহাজ এবং বিমানও একই ধরণের পরিষেবা পাবে।
সূত্রের খবর, বন্দর পরিদর্শন, কোনও দুর্যোগ বা বিপর্যয়ে ত্রাণ সাহায্য এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মহড়ার সময়ও এই পরিষেবা প্রদান করা হবে বলে জানা যাচ্ছে। খুচরো যন্ত্রাংশ, যোগাযোগ এবং চিকিৎসা পরিষেবা গুলিও এই সহায়তা চুক্তির অংশ হিসাবে বিবেচিত হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications