'দেওয়াল' উঠবে ভারত-মায়ানমার সীমান্তে! শাহের কথায় শেষ হচ্ছে ‘ফ্রি মুভমেন্ট রেজিম' চুক্তি
India-Myanmar Border: মায়ানমার সীমান্তে 'দেওয়াল' তুলছে মোদী সরকার! আজ শনিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে দেশে জাতিগত সংঘাত থেকে বাঁচতে বিপুল সংখ্যয় মায়ানমার সেনা ভারতে পালিয়ে আসছে। উত্তর-পূর্বের একাধিক রাজ্যে সেই সমস্ত জওয়ানরা আশ্রয় নিচ্ছে।
আর তাই সীমান্ত এলাকায় অবাধ যাতায়াত রুখতেই ভারত-মায়ানমার সীমান্ত সিল (India-Myanmar Border) করতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মণিপুর এবং মিজোরামের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে মায়ানমার সীমান্ত। একটা বড় অংশ অবশ্য পাহাড় ঘেরা।

তবে মণিপুরের মোর শহর ভারত এবং মায়ানমার সীমান্ত (India-Myanmar Border) ঘেষা। ১২ কিলোমিটার পর্যন্ত ভিসা ছাড়া যাতায়াত করতে পারেন দুই দেশের আদিবাসীরা। আর এই সুযোগে সীমান্ত সংলগ্ন মণিপুরে একাধিক জঙ্গি কার্যকলাপ বাড়ছে। এমনকি গত কয়েকদিনে একাধিকবার বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে মোর শহরে।
শুধু তাই নয়, রিপোর্ট বলছে, গত তিন মাসে মায়ানমারের প্রায় ৬০০ সেনা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। সীমান্ত সংলগ্ন (India-Myanmar Border) গ্রামগুলিতে তাঁরা ঘাঁটি তৈরি করেছে। আর সবদিন ভেবেই বড় পদক্ষেপ মন্ত্রকের। অমিত শাহ বলেন, কড়া নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে মায়ানমার সীমান্তে।
বাংলাদেশ সীমান্তের মতোই নিরাপত্তাও বাড়ানো হচ্ছে। এমনকি আদিবাসীদের জন্যে ভিসার প্রয়োজন হবে। মায়ানমার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে গেলেই প্রয়োজন হবে ভিসার। এমনকি 'ফ্রি মুভমেন্ট রেজিম' চুক্তি শেষ হওয়ার কথাও বলেছেন অমিত শাহ।
India-Myanmar Border: 'ফ্রি মুভমেন্ট রেজিম' আসলে কী?
প্রকাশিত খবর অনুযায়ী, 'ফ্রি মুভমেন্ট রেজিম' (FMR) ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার লাগু করেছিল। এই মতো দুই দেশেই ১৬ কিলোমিটার (India-Myanmar Border) পর্যন্ত বিনা ভিসাতে জাওয়া যায়। প্রয়োজন হয় না কোনও অনুমতির।
'ফ্রি মুভমেন্ট রেজিম' শেষ করার কথা বলছেন শাহ। আর তাতে সীমান্তে বসবাসকারীদের ভ্রমণের জন্য ভিসা লাগবে। ভারত এবং মায়ানমারের মধ্যে প্রায় ১৬০০ কিলোমিটার সীমা রয়েছে।
এই ব্যবস্থায় স্থানীয় মানুষ বর্ডার পাস দেখিয়ে সীমান্ত (India-Myanmar Border) পার করতে পারে। শুধু তাই নয়, দুই সপ্তাহ অন্য দেশে থাকতে পারে। তবে এই পাসের মেয়াদ এক বছর। শাহের কথা অনুযায়ী এবার এই ব্যবস্থার অবসান ঘটতে চলেছে। দেশের সুরক্ষার কথা ভেবেই এহেন পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications