পুলওয়ামায় হামলার 'বদলা'! এবার পাকিস্তানকে 'জল'-এ মারতে চায় ভারত
পাকিস্তানকে নদীর জলবন্টন বন্ধ করা নিয়ে হুমকি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি।
পাকিস্তানকে নদীর জলবন্টন বন্ধ করা নিয়ে হুমকি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। পুলওয়ামা হামলার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পাকিস্তানের দিকে যে জন বয়ে যায় তা এবার যমুনার জন্য ব্যবহার করা হবে।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই হামলায় ৪০ জওয়ান শহিদ হন। একদিন পরেই উচ্চ পর্যায়ের ক্যাবিনেট বৈঠক বসে। সেখানে পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশনের তকমা তুলে দেওয়া হয়।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি ঘোষণা করেন। যে তিনটি ভারতীয় নদী পাকিস্তানের দিকে গিয়েছে, সেগুলিকে যমুনা প্রোজেক্টের জন্য ব্যবহার করা হবে। তিনি বলেন, ভারত টানা পাকিস্তানকে নদীর জল দিয়ে আসছে। এবার সেটাকে যমুনা নদীতে দেওয়া হবে। জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশ ভাগের সময় তিনটি নদী দেওয়া হয়েছিল পাকিস্তানকে, তিনটি ভারতকে। এরপরেও ভারত টানা পাকিস্তানকে নদীর জল দিয়ে আসছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে নদীর জলবন্টন নিয়ে চুক্তি সাক্ষরিত হয়েছিল। উভয় দেশ তিন নদীর জল সমানভাবে ব্যবহার করবে বলে
চুক্তিতে বলা হয়েছিল। সিন্ধু জলচুক্তি অনুযায়ী রবি, শতদ্রু, বিপাশা ভারতকে দেওয়া হয়। অন্যদিকে ঝিলাম, চেনাব এবং সিন্ধুকে দেওয়া হয়
পাকিস্তানকে।












Click it and Unblock the Notifications