চিনের ওপর আরও বড় 'ডিজিটাল স্ট্রাইক'এর গেমপ্ল্যানে মোদী সরকার! ফের বেজিং-সংহারে তৈরি দিল্লি
৫৯ টিই শেষ নয়, চিনের সঙ্গে সম্পর্কিত আরও একাধিক অ্যাপ এবার নিষিদ্ধ করতে চলেছে মোদী সরকার।চিনে ধনে-প্রাণে মারার যে তৎপরতায় দিল্লি ছিল, সেই নীতিতেই এখনও অনড় দিল্লি। আর এবার আরও এক ডিজিটাল স্ট্রাইকের পথে ভারত।

কী ঘটতে চলেছে?
জানা গিয়েছে , চিনের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন একাধিক অ্যাপকে এবার নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে দিল্লি।য এর আগে ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে দিল্লি। এরপর আরও অ্যাপ দিল্লির তালিকায় রয়েছে।

কোন কোন অ্যাপ নিষিদ্ধ করার ভাবনা?
জানা গিয়েছে, হ্যালো লাইট, শেয়ার ইট, বিঙ্গো লাইট, ভিএফওয়াই লাইটের মতো একাধিক অ্যাপ আপাতত দিল্লির স্ক্যানারে। এই অ্যাপগুলিকে এবার গুগল ও অ্যাপেল স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।এমনই বেশ কিছু অ্যাপে এবার কোপ পড়বে বলে জল্পনা।

কেন এমন পদক্ষেপ?
চিনা দ্রব্য বয়কটের ডাক আগেই দিয়েছে মোদী সরকার। সেই সূত্র ধরে অ্যাপ নিষিদ্ধ করা একটি দিক। অন্যদিকে, চিনা অ্যাপের মাধ্যমে দেশের নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়ছিল। তা এড়াতেই এমন সিদ্ধান্ত বলে খবর।

চিনের শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে সন্দেহ
এদিকে, গত ১৫ জুলাই দিল্লিতে একটি হাইপ্রোফাইল বৈঠক সম্পন্ন হয়। সেখানে দিল্লির তাবড় আমলাদের সঙ্গে গোয়েন্দারা ছিলেন। আর গোয়েন্দা বিভাগের তরফেই এবার চিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে প্রশ্ন তোলা হয়। যে সমস্ত ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চিনের শিক্ষা প্রতিষ্ঠানের যোগ রয়েছে, এবার তা গোয়েন্দাদের স্ক্যানারে।












Click it and Unblock the Notifications