প্রতিরক্ষা খাতে আমেরিকা ও চিনকে টক্কর দিচ্ছে ভারত! সামরিক খরচ নিয়ে কোন তথ্য উঠে এল রিপোর্টে?

চলতি অর্থবর্ষ পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেলেন যে প্রতিরক্ষা খাতে ৩.৩৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে দেশের তরফে। সেই বরাদ্দের শতাংশ জিডিপি-র প্রায় ১.৫ শতাংশ ছিল। প্রসঙ্গত, চিনের বিরুদ্ধে ১৯৬২ সালের যুদ্ধের পর থেকে তা সবচেয়ে কম।

বিশ্বের তুলনায় ভারত সামনের সারিতে

বিশ্বের তুলনায় ভারত সামনের সারিতে

তবে শতাংশের নিরিখে সেই পরিমাণ কম হলেও বাকি বিশ্বের তুলনায় এই বরাদ্দ ছিল সামনের সারিতে। পেশ হওয়া বাজেট অনুসারে, মোট বরাদ্দের মধ্যে নতুন অস্ত্র কেনা, বিমান, যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক হার্ডওয়্যার কেনার জন্য মূলধন ব্যয় বাবদ ১.১৩ লক্ষ কোটি টাকা আলাদা করে রাখা হয়েছে।

গত বছর গোটা বিশ্বে সামরিক ক্ষেত্রে খরচ ১৯১৭ বিলিয়ন ডলার

গত বছর গোটা বিশ্বে সামরিক ক্ষেত্রে খরচ ১৯১৭ বিলিয়ন ডলার

এর আগে ২০১৯ সালে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতে বরাদ্দ ছিল ৩.১৮ লক্ষ কোটি টাকা। আর খরচের নিরিখে আমেরিকা ও চিনের পর সবচেয়ে বেশি টাকা ব্যয় করেছে ভারত। গত বছর সব দেশ মিলে মোট ১৯১৭ বিলিয়ন ডলার সামরিক ক্ষেত্রে খরচ করেছে। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছে স্টকহোমের প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট।

সামরিক খাতে ৭১.১ বিলিয়ন ডলার খরচ করেছে ভারত

সামরিক খাতে ৭১.১ বিলিয়ন ডলার খরচ করেছে ভারত

সিপরির রিপোর্ট অনুযায়ী গত বছর চিন সামরিক ক্ষেত্রে খরচ করেছে ২৬১ বিলিয়ন ডলার, যা ২০১৮ সালের থেকে ৫.১ শতাংশ বেশি। অন্যদিকে, ভারত এই খাতে খরচ করেছে ৭১.১ বিলিয়ন ডলার, যা ২০১৮ সালের থেকে ৬.৮ শতাংশ বেশি। আমেরিকা খরচ করেছে ৭৩২ বিলিয়ন ডলার।

তালিকায় রয়েছে আর কোন কোন দেশ?

তালিকায় রয়েছে আর কোন কোন দেশ?

আমেরিকা, চিন ও ভারত বাদে এই তালিকায় চার ও পাঁচ নম্বরে আছে রাশিয়া ও সৌদি আরব। এশিয়া ও ওশিয়ানিয়া অঞ্চল থেকে এই তালিকায় প্রথম দশে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তারা যথাক্রমে ৪৭.৬ ও ৪৩.৯ বিলিয়ন ডলার করে খরচ করেছে এই খাতে।

কী কারণে এত খরচ ভারতের?

কী কারণে এত খরচ ভারতের?

বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে চিন ও পাকিস্তানের কূটনৈতিক চাপানউতরের জন্যই ভারত প্রতিরক্ষা খাতে এত বেশি খরচ করছে। সারা বিশ্বের মোট জিডিপির ২.২ শতাংশ সামরিক ক্ষেত্রে খরচ করা হচ্ছে। ২০১০ সালে সব দেশ সামরিক ক্ষেত্রে যত খরচ করেছিল, ২০১৯ সালে তার থেকে ৭.২ শতাংশ বেশি খরচ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+