Agni-3-এর রেঞ্জে গোটা পাকিস্তান, পার করে ফেলতে পারবে অর্ধেক চিনও! কতটা শক্তিশালী এই মিসাইল?
কার্যত ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন! সীমান্তের ওপারে একের পর সেনা কার্যকলাপ চালাচ্ছে বেজিং। পালটা প্রস্তুতি চলছে ভারতের দিকেও। গত কয়েক আগেই ভারত চিনকে ঠেকাতে কার্যত একাধিক পদক্ষেপ নিয়েছে। এই অবস্থায় ফের একবার শক্
কার্যত ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন! সীমান্তের ওপারে একের পর সেনা কার্যকলাপ চালাচ্ছে বেজিং। পালটা প্রস্তুতি চলছে ভারতের দিকেও। গত কয়েক আগেই ভারত চিনকে ঠেকাতে কার্যত একাধিক পদক্ষেপ নিয়েছে। এই অবস্থায় ফের একবার শক্তি পরীক্ষা ভারতের। intermediate-range ballistic missile Agni-3-এর সফল উৎক্ষেপণ করল ভারত।

আজ বুধবার ওডিশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফল এই মিসাইলের পরীক্ষা করা হয়। ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা হয় বলে জানা যাচ্ছে। ভারতের অস্ত্র ভান্ডারে থাকা দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল গুলির মধ্যে একটি Agni-3। এই মিসাইল পরমাণু ওভার হেড বহনে সক্ষম।
শুধু তাই নয়, এই মিসাইল অন্তত ৩৫০০ কিমি দূরে থাকা শত্রুকেও মুহূর্তে ধ্বংস করে দিতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা বলছেন, ভারতের এই অত্যাধুনিক মিসাইল Agni-3 টার্গেটে গোটা পাকিস্তান চলে আসে। শুধু তাই নয়, এই মিসাইলের রেঞ্জে চিনের অর্ধেক অংশ পর্যন্ত রয়েছে। ফলে ভারতের অত্যাধুনিক এই মিসাইলের আতঙ্কে রীতিমত থরহরি কম্প চিন-পাকিস্তানের।
India carries out successful training launch of Intermediate Range Ballistic Missile, Agni-3 from APJ Abdul Kalam Island pic.twitter.com/RkEyuhilok
— ANI (@ANI) November 23, 2022
ntermediate-range ballistic missile Agni-3- মিসাইলটি লম্বা ১৭ মিটার। শুধু তাই নয়, প্রস্থ দুই মিসাইল। এই মিসাইল মাত্র এক সেকেন্ডে পাঁচ কিলোমিটার পর্যন্ত ছুটে যেতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, এই মিসাইলে বেশ কিছু ক্ষমতা আছে যা ভারতের অস্ত্র ভান্ডারে থাকা অন্যান্য মিসাইলের থেকে সম্পূর্ণ আলাদা। যেমন এই মিসাইলে দুটি ইঞ্জিন রয়েছে! যা কিনা ৫০ টনের মিসাইলটিকে শব্দের থেকেও দ্রুত গতিতে ছুটে যেতে সাহায্য করে।
শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্রটি 1.5 টন ওজনের ওয়ারহেড বহন করতেও সক্ষম। বলে রাখা প্রয়োজন, Agni সিরিজের বেশ কয়েকটি মিসাইল রয়েছে ভারতের অস্ত্র ভান্ডারে। যেমন Agni-১ ৭০০ মিটার দূরে থাকা শত্রু আঘাত করতে সক্ষম। Agni-২ রেঞ্জ ২০০০ কিমি। Agni- তিনের রেঞ্জ তিন হাজার কিলোমিটার। এমনকি ভারতের হাতে Agni-৪ এবং Agni -৫ আছে।
যেগুলি যথাক্রমে চার হাজার এবং পাঁচ হাজার দূরে থাকা শত্রুকে আঘাত করতে পারে। ডিআরডিও সূত্রে জানা যাচ্ছে, এই মিসাইলগুলি সময়ের সঙ্গে বিভিন্ন ভাবে আপডেট করা হচ্ছে। গোটা বিশ্বেই কার্যত অস্ত্র প্রতিযোগিতা চলছে। আর সেই তালিকাতে ইতিমধ্যে শামিল হয়েছে ভারত। বিভিন্ন দেশের সংতে হাত মিলিয়ে মেক ইন ইন্ডিয়ার তত্তবাব্ধনে ভারতেই অত্যাধুনিক অস্ত্র তৈরি হচ্ছে। যা কিনা অবশ্যই ভারতের শত্রু দেশের কাছে চিন্তার কারণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications