চিন-পাকিস্তানকে একলপ্তে নিশ্চিহ্ন করতে পারে এমন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ভারতের

প্রতিবেশী দুই দেশ চিন ও পাকিস্তানের সুদূর প্রান্তকে এক নিশানায় তছনছ করতে পারে এমন শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল অগ্নি ৫ (ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল) এর সফল উৎক্ষেপণ করল ভারত।

প্রতিবেশী দুই দেশ চিন ও পাকিস্তানের সুদূর প্রান্তকে এক নিশানায় তছনছ করতে পারে এমন শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল অগ্নি ৫ (ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল) এর সফল উৎক্ষেপণ করল ভারত।

অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ভারতের

এর আগে ২০১৬ সালে শেষবার অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ভারত। ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষণের সেটা ছিল চতুর্থ তথা শেষ পরীক্ষা।

এদিন সকালে ওড়িশার আবদুল কালাম দ্বীপ থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এটি ৫ হাজার কিলোমিটার দূরত্ব সহজেই অতিক্রম করে লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। যে যে পরীক্ষা করা হয়েছিল, সবকটিতেই ক্ষেপণাস্ত্রটি সফল হয়েছে বলে জানা গিয়েছে।

এদিনের সফল উৎক্ষেপণের ফলে ইন্টার-কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিন, ফ্রান্স ও ইংল্যান্ডের সঙ্গে একাসনে বসল ভারত।

পৃথ্বী ও ধনুষ ক্ষেপণাস্ত্রের পর ভারত অগ্নি ১, অগ্নি ২ ও অগ্নি ৩ মিসাইল তৈরি করে। এগুলি পাকিস্তানের দিকে তাক করে রাখা আছে। আর অগ্নি ৪ ও অগ্নি ৫ মিসাইল তাক করা রয়েছে চিনের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+