কাশ্মীর নিয়ে নাক গলানোর প্রয়োজন নেই, ফের ট্রাম্পের জবাব দিল ভারত

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফের একবার ভারত-পাকিস্তানের সমস্যা নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফের একবার ভারত-পাকিস্তানের সমস্যা নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। কয়েকদিন আগে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের আমেরিকা সফরের সময় ভারত-পাক সমঝোতায় নাক গলানোর কথা বলে বিতর্ক খাড়া করেছিলেন ট্রাম্প। সেবার ভারত স্পষ্ট জানিয়েছিল, দুই দেশের সমস্যা দ্বিপাক্ষিক স্তরেই আলোচনা হবে। তৃতীয় পক্ষের প্রয়োজন নেই।

কাশ্মীর নিয়ে নাক গলানোর প্রয়োজন নেই, ট্রাম্পকে জবাব ভারতের

সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে ফের একবার মার্কিন রাষ্ট্রপতি উপযাচক হয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়ে নাক গলানোর চেষ্টা করলেন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী ও ইমরান খান দুজনেই দারুণ মানুষ। তবে তাঁদের কোনও মধ্যস্থতাকারীর প্রয়োজন হলে আমি তৈরি রয়েছি।

যা নিয়ে ফের একবার ভারত স্পষ্ট ও দৃঢ় ভাষায় নিজেদের অবস্থান জানিয়ে দিল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও-র সঙ্গে দেখা করে জানিয়ে দিয়েছেন এটা শুধু দুই দেশই আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

ট্রাম্প এক আগে জানিয়েছিলেন, কাশ্মীর ইস্যুতে আমি ভারত-পাকিস্তান দুই দেশের সঙ্গেই কথা বলেছি। যদি তাঁরা চান, আমি সাহায্য করতে পারি। এটা অনেকদিন ধরে চলছে। যদি তাঁরা আমার সাহায্য চান আমি অবশ্যই করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+