করোনার কবল থেকে সুস্থ হচ্ছে অর্থনীতি, রেকর্ড মাত্রার বিদেশি বিনিয়োগ টেনে তাক লাগাচ্ছে ভারত
করোনার কবল থেকে সুস্থ হচ্ছে অর্থনীতি, রেকর্ড মাত্রার বিদেশি বিনিয়োগ টেনে তাক লাগাচ্ছে ভারত
করোনাকালের মন্দা দশার প্রাথমিক ধাক্কা সামলে ধীরে ধীরে ফের ঘুরে দাঁড়াচ্ছে দেশীয় অর্থনীতি। এমনকী জিএসটি সংগ্রহ থেকে ডিডিপি প্রবৃদ্ধির হার সবই বেড়েছে। পাশাপাশি ২০২০-২০২১ অর্থবর্ষে ৮ হাজার ১৭২ কোটি ডলার বিদেশি বিনিয়োগ দেশে এসেছে বলে জানা যায়। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫ লক্ষ ৯২ হাজার ২৮৩ কোটি টাকা। এমতাবস্থায় এবার চলতি অর্থবর্ষেও বড়সড় বিনিয়োগ টেনে সকলকে চমকে দিচ্ছে ভারত।

পরিসংখ্যান বলছে শুধুমাত্র ২০২০ সালেই ৬ হাজার ৪০০ কোটি ডলারে বিদেশি বিনিয়োগ এসেছে ভারতে। যা বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম বলেই মনে করা হচ্ছে। সোমবার রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে (ইউএনটিএটিএডিডি) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২১-এ এই তথ্যের কথা জানা যায়। যদিও করোনা ধাক্কা কী ভাবে দেশের অর্থনৈতিক প্রবাহ ধাক্কা খেয়েছে সেকথা এদিনের প্রতিবেদনে বিশেষ জোরের সঙ্গে বলা হয়।
এমনকী বিশ্বজোড়া লকডাউনের ঠেলাতেও অনেকটাই আটকে পড়েছিল বিদেশি বিনিয়োগের পরিমাণ। পাশাপাশি মন্দার সুস্পষ্ট ছাপ পড়েছিল বহুজাতিক সংস্থাগুলির উপরেও। যদিও অবাক করছে অন্য একটি রিপোর্ট। করোনা ধাক্কা সামলেও ২০২০ সালে ভারতে ৬ হাজার ৪০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এলেও তার থেকে বেশি হতাশ করেছিল ২০১৯ সাল।
২০১৯ সালে ভারতে বিদেশি বিনিয়োগ আসে ৫ হাজার ১০০ ডলারের। যদিও গত অর্থবর্ষে সর্বাধিক বিদেশি বিনিয়োগ আসে গুজরাতে। মোদী গড়ে প্রায় ২ লক্ষ ১৯ হাজার ৯৮ কোটি টাকার বিদেশি বিনিয়োগ আসে বলে জানা যায়। মূলত কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ক্ষেত্রের বিভিন্ন গুজরাতি সংস্থায় সিংহভাগ বিনিয়োগ আসে বলে জানা যায়। যদিও এই হিসেব কিছুদিন আগেই কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে তুলে ধরা হয়েছিল।












Click it and Unblock the Notifications