আমেরিকাকে টপকে গোটা বিশ্বে টিকাকরণে শীর্ষে ভারত, কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে প্রাপ্তবয়ষ্কদের টিকাকরণ
আমেরিকাকে টপকে গোটা বিশ্বে টিকাকরণে শীর্ষে ভারত
অন্যান্য স্ট্রেনের পাশাপাশি ইতিমধ্যেই ভারতে দাপট বাড়াচ্ছে করোনার একাধিক ডেল্টা স্ট্রেন। আর ডেল্টাকে ঘায়েল করতে টিকাকরমই যে একমাত্র ব্রহ্মাস্ত্র তা ভালোই জানে কেন্দ্র। যদিও চলতি বছর শেষের মধ্যে দেশের সমস্ত প্রাপ্ত বয়ষ্কদের টিকাকরণ সম্ভব হবে কিনা তা এখন বড় প্রশ্নচিহ্নের মুখে। কিন্তু তার মধ্যেও আশার কথা এই যে মোট টিকাকরণের নিরিখে ইতিমধ্যেই আমেরিকার রেকর্ড ভেঙে ফেলল ভারত।

এখনও পর্যন্ত ভারতে ৩২ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ২৯৭ জনের করোনা টিকাকরণ হয়েছে। যা বিশ্বের মধ্যেও এখনও পর্যন্ত সর্বোচ্চ। সেখানে আমেরিকায় এখনও পর্যন্ত ৩২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার ৩২৮ জনের করোনা টিকাকরণ হয়েছে। এদিকে এই থবর সামনে আসতেই টুইটও করা হয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। সেই সঙ্গে গোটা বিশ্বের সর্বোচ্চ টিকাকরণকারী দেশগুলির পরিসংখ্যানও তুলে ধরা হয়।
ওই পরিসংখ্যানেই দেখা যাচ্ছে জুনের ২৮ তারিখ পর্যন্ত ইংল্যান্ডে ৭ কোটি ৬৭ লক্ষ ৭৪ হাজার ৯৯০ জন মানুষের করোনা টিকাকরণ হয়েছে। ইতালিতে সংখ্যাটা ৪ কোটি ৯৬ লক্ষ ৫০ হাজার ৭২১। জার্মানিতে ৭ কোটি ১৪ লক্ষ ৩৭ লক্ষ ৫১৪। ফ্রান্সে ৫ কোটি ২৪ লক্ষের কিছু বেশি। যদিও এখনও পর্যন্ত প্রাপ্ত বয়ষ্কদের টিকার দুটি ডোজ দেওয়ার ক্ষেত্রে সবার উপরে রয়েছে আমেরিকা।
পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত আমেরিকার ৪৬.৫ শতাংশ প্রাপ্তবয়ষ্ক করোনা টিকার দুটি ডোজ পেয়েছেন। সেখানে ভারতে সংখ্যাটা মাত্র ৪ শতাংশ। একটি ডোজ পেয়েছেন ২০ শতাংশ মানুষ। আর সেখানেই বাড়ছে উদ্বেগ। যদিও ভারতে টিকাকরণ শুরু হয়েছিল চলতি বছরের ১৬ জানুয়ারি। আমেরিকায় শুরু হয়েছিল তারও এক মাস আগে।












Click it and Unblock the Notifications