বিশ্বে করোনা সংক্রমণের তালিকায় রাশিয়াকে পিছনে ফেলে তৃতীয়স্থানে উঠে এল ভারত

আক্রান্তের নিরিখে রাশিয়া দীর্ঘদিন ধরে তৃতীয় স্থানে ছিল। কিন্তু এদিন করোনা আক্রান্তের নিরিখে ভারত রাশিয়াকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে।

বিশ্ব জুড়েই করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশই বাড়ছে। এই মুহুর্তে ইউরোপের দেশগুলিকে করোনা সংক্রমণ কিছু কমলেও আমেরিকায় তা কমার লক্ষণ নেই। প্রতিদিনই প্রায় ৫০ হাজারের মতো সে দেশে আক্রান্ত হচ্ছে। এরপরেই রয়েছে ব্রাজিল। তারপরেই রয়েছে ভারত। আক্রান্তের নিরিখে রাশিয়া দীর্ঘদিন ধরে তৃতীয় স্থানে ছিল। কিন্তু এদিন করোনা আক্রান্তের নিরিখে ভারত রাশিয়াকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে।

ভারতে করোনা আক্রান্ত পেরিয়েছে ২৩ হাজার

ভারতে করোনা আক্রান্ত পেরিয়েছে ২৩ হাজার

এদিন সকালে ২৪ ঘন্টার সরকারি পরিসংখ্যানে ২২,৭৭১ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর দেওয়া হয়েছিল। অন্যদিকে https://www.covid19india.org/ রাত সাড়ে দশটার পর জানান দিচ্ছে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২৩১৬৫ জন। এদিন মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৫৫ জন। তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৪১৫০ জন। তৃতীয়স্থানে থাকা দিল্লিতে আক্রান্তের সংখ্যা ২২৪৪ জন। উত্তর প্রদেশ ও তেলেঙ্গানায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১১৫৩ ও ১৫৯০ জন। আক্রান্তের নিরিখে চতুর্থস্থানে রয়েছে কর্নাটক। এদিন সেখানে আক্রান্তের সংখ্যা ১৯২৫ জন।

ভারতে আক্রান্ত ৬ লক্ষ ৯৭ হাজারের বেশি

ভারতে আক্রান্ত ৬ লক্ষ ৯৭ হাজারের বেশি

এদিন ভারতের আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজার পেরিয়ে যায়। https://www.covid19india.org/ রাত সাড়ে দশটার পর জানান দিচ্ছে ভারতে আক্রান্তের সংখ্যা ৬,৯৭০৬৯ জন।

পশ্চিমবঙ্গে আক্রান্ত ও মৃত্যুর নিরিখে নতুন রেকর্ড

পশ্চিমবঙ্গে আক্রান্ত ও মৃত্যুর নিরিখে নতুন রেকর্ড

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ৮৯৫ জন মানুষ নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ২১ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে পৌঁছছে ৭৫৭ জনে। আক্রান্তের সংখ্যার নিরিখে অষ্টম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

বিশ্বে আক্রান্ত ১ কোটি ১৪ লক্ষের বেশি

বিশ্বে আক্রান্ত ১ কোটি ১৪ লক্ষের বেশি

সারা বিশ্বে এই মুহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১১,৪৬৭, ৭৪০ জন। যাঁদের মধ্যে আমেরিকায় আক্রান্ত ২,৯৫৫, ৩৪৫ জন। প্রতিদিনই প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন আমেরিকায়। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ১,৫৭৮, ৩৭৬ জন। আর তৃতীয়স্থানে থাকা ভারতের আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজারের বেশি। এদিনও তৃতীয় থেকে চতুর্থস্থানে যাওয়া রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬৮১,২৫১ জন।

মৃত্যুর সংখ্যার নিরিখেও এগিয়ে রয়েছে ট্রাম্পের দেশ। সেখানে এখনও পর্যন্ত ১,৩২,৩৯৪ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিল রয়েছে দ্বিতীয়স্থানে, ৬৪৩৬৫ জনের মৃত্যু হয়েছে। একটা সময়ে ইতালি, মেক্সিকো, ব্রিটেন, স্পেন মৃতের সংখ্যা বেশি হলেও, এইসব দেশে এখন তা অনেকটাই কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+