Israel-Palestine Conflict: 'আমাদের নীতি সবসময় একই'! প্যালেস্টাইন ইস্যুতে বার্তা বিদেশমন্ত্রকের

Israel-Palestine Conflict: হামাসের উপর হামলার তেজ বাড়িয়েছে ইজরায়েল! একের পর এক ঘাঁটি লক্ষ্য করে চলছে হামলা। ইজরায়েলের প্রত্যাঘাতে ইতিমধ্যে প্যালেস্টাইনে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় ইতিমধ্যে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু'র সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কিন্তু প্যালেস্টাইনের পাশে কেন দাঁড়াচ্ছে না ভার‍ত? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় গুরুত্বপূর্ণ বার্তা বিদেশমন্ত্রকের। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, প্যালেস্টাইনকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সবসময় পাশে থাকবে ভারত।

Israel-Palestine Conflict

তিনি বলেন, 'আমাদের নীতি সবসময় একই''। স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে প্যালেস্টাইনকে প্রতিষ্টা করার জন্যে সবসময় সমর্থন জানিয়েছে ভারত। যা, ইসরায়েল সীমান্তের পাশেই শান্তিপূর্ণ ভাবে অবস্থান করবে। এখনও ভারতের অবস্থান একই আছে বলেও জানিয়েছেন অরিন্দম বাগচী।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের উপর হামলা চালানোর পর এটাই ভারতের প্রথম আনুষ্ঠানিক বার্তা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু'বার এই যুদ্ধ নিয়ে কথা বলেছেন। প্রতিবারই ইসরায়েলের উপর হামাসের আক্রমণকে জঙ্গি হামলা বলে অ্যাখ্যা দিয়েছেন। এর মধ্যেই গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু' প্রধানমন্ত্রীকে ফোন করেন। এবং হামলার সম্পর্কে বিস্তারিত জানান।

এরপর মোদী ভারতের অবস্থান স্পষ্ট করে বলেন, কঠিন সময়ে ভারত ইসরাইয়েলের পাশে আছে। এরপরেই ভারতের ইসরায়েল সমর্থন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেন প্যালেস্টাইনের পাশে ভারত দাঁড়াল না তা নিয়ে প্রশ্ন তোলে অনেকেই। এই অবস্থায় এই ইস্যুতে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল মোদী সরকার।

উল্লেখ্য, গত কয়েকদিন কেটে গিয়েছে যুদ্ধের। আর এর মধ্যেই নতুন করে হামাসকে ধূলিসাৎ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েল এয়ারফোর্সের পাশাপাশি আর্মিও অভিযান শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+